রবিবার, ১৬ আগস্ট ২০২৬

কাপ্তাই রাহাত স্টোরে ৩৬ প্রকার চা, হরেক রকম পান ও মুড়ি

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

মাটির কাপে ১০ টাকা হতে ১০০ টাকা দামের চা, বিভিন্ন দামের হরেক রকম পান এবং ঝাল মুড়ি খেতে প্রতিদিন উপচে পড়া ভীড় লেগে থাকে। অথচ এটা কোন নামীদামি টাইলস মোজাইক করা কোন রেস্টুরেন্ট না, সামান্য বাঁশের বেড়া এবং উপরে টিন দিয়ে তৈরী ছোট্র পরিসরে গড়ে উঠা  একটা সাধারণ রেস্টুরেন্ট। যেটা ইতিমধ্যে অনেকের কাছে বেশ সুপরিচিত হয়ে উঠেছে। সেই রেস্টুরেন্টের নাম রাহাত স্টোর।

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের পূর্ব পাশে রাহাত স্টোরের এমন মাজাদার খাবারের সুনাম ছড়িয়েছে সব জায়গায়।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে এই প্রতিবেদক যান রাহাত স্টোরে। এসময় কথা হয় দোকানের মালিক ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর বাসিন্দা প্রকৌশলী  মনিরুল ইসলাম হৃদয় এর সাথে।

তিনি বলেন, আমি  কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) থেকে কম্পিউটারে ডিপ্লোমা পাস করেও পৈতৃক পেশাকে শ্রদ্ধা করে এই ব্যবসা করে যাচ্ছি। প্রায় তিন যুগ ধরে পৈতৃকভাবে এই ব্যবসা করে আসছে আমার পরিবার। এখন আমি এই ব্যবসার হাল ধরেছি।

হৃদয় জানান, তাঁর বাবা মো. জহিরুল ইসলাম ৩৩ বছর আগে এই ব্যবসা শুরু করেন। তাঁর দোকানে ১০ টাকা হতে ১০০ টাকার বিভিন্ন আইটেমের ৩৬ প্রকার চা পাওয়া যায়। এছাড়া বিভিন্ন পদের বাহারি পান এবং ঝালমুড়ি খেতে প্রতিদিন শত শত খদ্দের ভীড় করে।

প্রতিদিন গড়ে  ২শ কাপ চা এবং ১০০  থেকে ১৫০ খিলি পান বিক্রি হয়। এ ছাড়া নানা প্রকার বিস্কুট, নাশতাসহ বিরিয়ানিও পাওয়া যায় এই দোকানে। মাসে খরচ বাবদ বাদ দিয়ে ৩০  হাজার টাকার ওপর লাভ হয় এই দোকান থেকে।

হৃদয় জানান, তাঁর দোকানে  ১০ টাকার দুধ চা, ও পাউডার চা,  ২০ টাকা দামের দুধ চা মিক্সডমালটোবা, হরলিক্স, রং চা,  মসলা চা, তেঁতুল বা টক, কালিজিরা ও ধনিয়া, কাঁচা মরিচ বা ঝাল, মালটা চা এবং টি ব্যাগ চা,  ৩০ টাকা দামের মালাই চা ও ক্যালসিয়াম চা, ১০০ টাকা দামের ডাবল মালাই ক্যালসিয়াম চা সহ বিভিন্ন মসলার সংমিশ্রণে রং চা, পুদিনা, আমলকী ও সব মসলা মিশ্রিত রং চাও আমার দোকানে বিক্রি করি। এছাড়া ৩০ টাকা দামের  নরমাল মুড়ি মাখা, ৫৫ টাকা দামের ডিম মুড়ি মাখা, ৮০ টাকা দামের চিকেন মুড়ি মাখা এবং ১ শত টাকা দামে হৃদয়  ভাইয়ের স্পেশাল মুড়ি মাখা পাওয়া যায়।

এ ছাড়া তাঁর দোকানে রকমারি পান সাজানো হয়েছে। এর মধ্যে সাধারণ পান ১০ টাকা, রঙ্গিলা/জেলিপান ৩০ টাকা, কাঁচাগোল্লা পান ৪০ টাকা,  ফায়ার বোম্বে আগুন পান ৭০ টাকা, দিলখো পান ৮০ টাকা,  মধু পান ৫০টাকা,  বউ-বিয়ে পান ৬০ টাকা এবং সব পদের মসলা পান ১০০ টাকা করে বিক্রি করা হয়।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে রাহাত স্টোরে দেখা হয়  চা খেতে আসা  কাপ্তাই ছাত্র লীগের সাবেক সভাপতি এম নুর উদ্দিন সুমন এর সাথে। তিনি বলেন, রাহাত স্টোরে বিভিন্ন স্বাদের চা পাওয়া যায়। স্বাদে ও গুনগত মানে এইগুলো সেরা চা।

এসময় চা খেতে আসা চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে পরিচালক ডা: প্রবীর খিয়াং বলেন, মাঝে মাঝে চায়ের ভিন্ন স্বাদ উপভোগ করতে আমি এই রাহাত স্টোরে আসি। সত্যি নানা স্বাদের চা পাওয়া যায়।

কথা হয়, এই দোকানে আসা কাপ্তাই প্রজেক্ট এলাকার বাসিন্দা সঙ্গীত শিল্পী মো: রফিক এর সাথে। তিনি বলেন, কর্ম ব্যস্ততার ফাঁকে আমি প্রায়ই এসে রাহাত স্টোরের চা ও পান খেয়ে থাকি। সত্যি খুব ভালো লাগে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...