রবিবার, ১৬ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের জালে আটক ৪

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে আপন দুই ভাইসহ চারজনকে আটক করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর রাতে উপজেলার সোনাপাহাড় এলাকার বিএসআরএম গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃরা হলেন, মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় টুরিটিলা এলাকার নুর নবীর ছেলে মোঃ ফরহাদ (১৮), নাছির উদ্দিনের ছেলে মমিনন উদ্দিন (২৩), আলা উদ্দিনের দুই ছেলে রেজাউল করিম (২৪) ও মোঃ ফজল করিম (২১)।

র‌্যাব -৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে সিএনজি চালিত অটোরিকশা থেকে আপন দুই ভাই সহ চারজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩ টি দেশীয় তৈরি ধারালো রামদা সদৃৃশ বড় ছোরা, ২ বোতল বিদেশী মদ ও ০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, তাদের সাথে থাকা সিএনজি অটোরিকশা ডাকাতির কাজে ব্যবহৃত হয়ে থাকে। তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত প্রাইভেটকার টার্গেট করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নিত। এছাড়াও পরস্পর যোগসাজশে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (বিদেশী মদ ও গাঁজা) চট্টগ্রাম ও ফেনী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট ক্রয়- বিক্রয় করে আসছে। আটককৃত আসামীদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...