রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ঘূর্ণিঝড় হামুন: চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে চট্টগ্রাম বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা সংকেত অ্যালার্ট-৩ জারি করা হয়েছে।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলার পর এই সতর্কতা সংকেত জারি করা হয়।

বহির্নোঙরে অবস্থান করা মাদার ভেসেলগুলোকে সকাল থেকে গভীর সাগরে চলে যেতে বলা হয়েছে। এছাড়া জেটিতে অবস্থান করা জাহাজগুলোকে বিকেলে জোয়ারের সময় বন্দর চ্যানেল ছেড়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় অংশীজনদের দুপুরে জরুরি বৈঠক করেছে বন্দর কর্তৃপক্ষ।

বৈঠকের পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল জানিয়েছেন, ঝড়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে পরায় সোমবার রাত থেকেই বহির্নোঙ্গরে পণ্য খালাস বন্ধ করে দেয়া হয়েছে।

সকাল থেকে জেটির অপারেশনও বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে যে সব গাড়ি ইতিমধ্যে বন্দরের ভেতরে প্রবেশ করেছে তাদেরকে কন্টেইনার দিয়ে বের করে দেয়া হচ্ছে।

লাইটার জাহাজগুলোকে শাহ আমানত ব্রিজের ওপারে কর্ণফুলী নদীর উজানে অবস্থান করার নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিকেলের মধ্যে জেটিগুলো ফাঁকা হয়ে যাওয়ার পর যন্ত্রাংশগুলোকে নিরাপদ করার কাজ শুরু হবে।

ঝড় পরবর্তী যত দ্রুত সম্ভব বন্দরকে সচল করার প্রস্তুতিও আছে। অতি প্রবল ঘূর্ণিঝড় হামুন বুধবার ভোররাত থেকে সকালের মধ্যে বরিশাল ও চট্টগ্রামের মাঝামাঝি হাতিয়ার ওপর দিয়ে আঘাত হানবে বলে আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে।

ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার। শক্তি সঞ্চয় করে এটি ধীরে ধীরে বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম ও পায়রা বন্দরে ৭ নম্বর, কক্সবাজার ৬ ও মোংলা বন্দরে ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...