ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, দেবী দুর্গা সৌর্য ও শান্তির বার্তা নিয়ে মর্তে এসেছেন। দেবী সকল আঁধার দূর করে ধরাকে করেছেন আলোকিত।
দুর্গোৎসবের মধ্যে দিয়ে সব ধর্মের মানুষের সম্প্রীতি বাজায় থাকবে প্রত্যাশা করেছেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের এই হাইকমিশনার।
সোমবার সকালে রাজধানী ঢাকার স্বামীবাগ লোকনাথ মন্দিরে দেবীর আরাধনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন প্রত্যাশার কথা বলেন।
পরে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে করেন ভারতীয় হাইকমিশনার।
এ সময় অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের হতে উপহার সামগ্রী তুলে দেন তিনি।
প্রণয় ভার্মা মা দুর্গার আশীর্বাদ নিয়ে দেশ ও জাতির শান্তি কামনা করেন। তিনি দুর্গোৎসবের মধ্য দিয়ে সকল সম্প্রীতি বাজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন।
