খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১১৫২ লিটার চোলাই মদসহ আইয়ুব আলী (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
শনিবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে মাটিরাঙ্গার পৌর পুলিশ বক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আইয়ুব আলী কক্সবাজারের থানা বাসিন্দা। তিনি খাগড়াছড়ির দীঘিনালায় ভাড়া বাসায় থাকেন।
জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গার পৌর শহরের পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় নাম্বার বিহীন একটি পিকআপ থেকে ১১৫২ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
