রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বিএনপিকে হার মেনেই নির্বাচনে আসতে হবে: সালমান এফ রহমান

চট্টগ্রাম নিউজ ডটকম

বিদেশিরা বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবে না। বিএনপিকে হার মেনেই নির্বাচনে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

তিনি বলেন, বিএনপি নেতারা যা বলছেন সব ভুয়া। তাদের ভুয়া ডেডলাইনে কোনো কাজ হবে না। নির্বাচন সময়মত হয়ে।

শনিবার ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া কলেজ মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জনগণের ভোটের মাধ্যমেই বিএনপিকে ক্ষমতায় আসতে হবে। যদি জনগণ তাদেরকে ভোট দেয় তারা ক্ষমতায় আসবে। অন্যথায় কোনো অসদুপায়ে ক্ষমতায় আসার সুযোগ নেই।

তিনি বলেন, ‘গতবছর ১০ ডিসেম্বর বিএনপি ডেডলাইন দিয়েছিল শেখ হাসিনা সরকার থাকবে না। কোনো কাজ হয়েছে? এবারও তাদের কোনো ডেডলাইনে কাজ হবে না। তারা নমনীয় হয়ে গেছে।

ইতোমধ্যে বলতে শুরু হয়ে গেছে ফাঁকা মাঠে নাকি আওয়ামী লীগকে গোল দিতে দেবে না। দেখবেন শেষ পর্যন্ত বিএনপিকে হার মেনেই নির্বাচনে আসতে হবে এবং শেখ হাসিনার অধিনেই নির্বাচনে আসবে।’

সালমান এফ রহমান বলেন, ‘বিএনপি একটি স্বার্থবাদী দল। ফিলিস্তিনিদেরকে যেভাবে হত্যা করছে, বাচ্চারাও রেহাই পাচ্ছে না।

এ ব্যাপারে বিএনপি একটা কথাও বলেনি। কারণ, তারা কথা বললে আমেরিকা তাদের প্রতি অসন্তুষ্ট হবে। এই ভয়ে তারা কোনো কথা বলছে না।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হত্যার প্রতিবাদে আমরা শোক দিবস পালন করছি। প্রধানমন্ত্রী শেখ হসিনাসহ বিশ্বের অনেক দেশ নিন্দা জানিয়েছে। এ ব্যাপারে বিএনপি একটা কথাও বলেনি।’

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানাতে গিয়ে সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের লোকদের সঙ্গে যেভাবে ভালো সম্পর্ক রাখছেন এটা বিএনপি নষ্ট করতে পারে। তাই আপনারা সতর্ক থাকবেন, পুলিশও সতর্ক আছে।

দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আবারো সবাইকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...