রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার বড় জয়

ক্রীড়া প্রতিবেদক

বিশ্ব চ্যাম্পিয়নরা পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকার কাছে। রেকর্ড ৪০০ রান তাড়ায় ইংল্যান্ড অলআউট ১৭০ রানে। ২২৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় পজিশনে উঠে গেল প্রোটিয়ারা।

শনিবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের ২০তম ম্যাচে হাইনরিখ ক্লাসেনের ঝড়ো সেঞ্চুরি আর তিন ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৩৯৯ রান তুলে নেয় প্রোটিয়ারা।

তিন ম্যাচের দুটিতেই হেরে বসা ইংলিশরা ৪০০ রান করে জেতার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে। ফলাফলে শোচনীয় পরাজয় ইংলিশদের।

প্রোটিয়া বোলারদের তোপে রান তাড়ায় শুরুতেই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ৩৮ রানে ৪টি আর ৮৪ রানে ৭ উইকেট হারানোর পর বড় পরাজয় নিশ্চিত হয়ে যায় ইংলিশদের। শেষ পর্যন্ত ২২ ওভারে তারা অলআউট হয়েছে ১৭০ রানে।

জনি বেয়ারস্টো (১০), ডেভিড মালান (৬), জো রুট (২), বেন স্টোকস (৫), হ্যারি ব্রুক (১৭), অধিনায়ক জস বাটলার (১৫)। ইংলিশ ব্যাটারদের কেউ দাঁড়াতেই পারেননি প্রোটিয়া বোলারদের সামনে।

শেষদিকে দুই পেসার গুস এটকিনসন (২১ বলে ৩৫) আর মার্ক উড (১৭ বলে ৪৩) লড়াই না করলে লজ্জাটা আরও বড় হতো ইংলিশদের।

দক্ষিণ আফ্রিকার গেরাল্ট কোয়েতজি ৩টি, লুঙ্গি এনগিদি আর মার্কো জানসেন দুটি করে উইকেট নেন।

বিশ্বকাপে এই প্রথম দুইশর বেশি রানে হারল ইংল্যান্ড। ওয়ানডেতে রানের হিসাবে তাদের সবচেয়ে বড় পরাজয়ও এটি। ২০২২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছিল ২২১ রানে।

ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সবচেয়ে বড় জয়ের স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা। ১৯৯৯ বিশ্বকাপে ওভালে ১২২ রানের জয় ছিল আগের সেরা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...