রবিবার, ১৬ আগস্ট ২০২৬

৪ নভেম্বর দেশের স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম হবে: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল সাহেবেরা জীবনে কোনোদিন মেগা প্রকল্প করতে পারেননি। তার জন্য আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের এমআরটি লাইন-৬ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে আপনার দাওয়াত রইল।

শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর লালবাগ থানাধীন ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ৪ নভেম্বর দেশের স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম হবে। সেদিন মেট্রোরেলের এমআরটি লাইন-৬ উদ্বোধন (আগারগাঁও থেকে মতিঝিল) উপলক্ষে।

সেই সমাবেশে ফখরুল সাহেবকে দাওয়াত দেওয়া হলো। কারণ তারা শুধু জীবনে লুটপাটই করে গেছেন, কোনোদিন কোনো মেগা প্রকল্প করতে পারেননি। তাই সশরীরে মেট্রোরেল প্রকল্প দেখে একটু চক্ষু শীতল করুক।

আগামী ২৮ অক্টোবর বিএনপির ঘোষিত সমাবেশের বিষয়ে কাদের বলেন, ২৮ অক্টোবর আমাদেরও কর্মসূচি আছে৷ বিকেলে বায়তুল মোকাররমে জনতার ঢল নামবে৷ বিএনপি কর্মীদের মিথ্যা আশ্বাস দিচ্ছে। ১০ ডিসেম্বরের মতো ২৮ অক্টোবরে তাদের সমাবেশে অশ্বডিম্ব (ঘোড়ার ডিম) হবে।

সেতুমন্ত্রী বলেন, আজকে আমাদের অস্তিত্ব হুমকির মুখে৷ একটি অশুভ শক্তি অস্থিরতার ডাক দিচ্ছে, এগুলোকে প্রতিহত করতে হবে৷ চারিদিকে অশান্তি, অত্যাচার, পরিবেশ আমাদের অনুকূলে নয়।

বর্তমানে রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে উঠছে৷ মানুষের মধ্যে কি হবে কি হবে অবস্থা চলছে৷ আগের অশুভ ঘটনাগুলো কষ্ট দিয়েছে৷ এসব ঘটনার আমরা পুনরাবৃত্তি চাই না৷

এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...