রবিবার, ১৬ আগস্ট ২০২৬

সাতক্ষীরায় পূজো দেখি মেট্রোরেলে

বিশেষ প্রতিনিধি

“মেট্রোরেলের কথা শুনিছ এখন্ও দেকিনি, এইবার পূজোয় খানিকটা দেকায় দিল মহেশ্বরকাটির পূজো” আমার খুব ইচ্ছে ছেল মেট্রোরেলে উঠার। এখন্ও সময় পাইনি। তাই সেই ইচ্ছে অনেকটা পুরণ হলো, কথা বলছিলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি এলাকার বাসিন্দা সুমিত সরকার।

তিনি আরও জানান, ষষ্ঠীর আগের দিন থেকেই প্রচণ্ড ভিড় হচ্ছে মহেশ্বরকাটি পূজামণ্ডপে। আশাশুনির বিভিন্ন এলাকাতো বটেই, জেলার অন্যান্য উপজেলা এমনকী পাশের জেলা খুলনার পাইকগাছা থেকেও দর্শনার্থীরা আসছেন পূজা দেখতে।

ছোট্ট গ্রাম মহেশ্বরকাটি। জেলা শহর থেকে প্রায় ৩০ কিলমিটার দূরে। যাতায়াত ব্যবস্থা ভাল হওয়ায় এখন সাতক্ষীরা শহর থেকে সেখানে যেতে সময় লাগে ২০ মিনিটের মত। এই গ্রামের মাঝে ছোট নদী হিম খালি। নদীর পাড়েই মহেশ্বরকাটির পূজামণ্ডপ। নদীর ওপার থেকে মণ্ডপে আসার জন্যে এবার মেট্রোরেলের আদলে অস্থায়ী সেতু নির্মাণ করেছে পূজা উদযাপন কমিটি। আর এই সেতু দেখতেই দর্শনার্থীদের এত হুলুস্থুল।

মহেশ্বরকাটির পূজা উদযাপন কমিটির কোষাধ্যক্ষ পুলিন মণ্ডল জানান, আমাদের মণ্ডপের দর্শনার্থীদের জন্যে প্রতি বছর আমরা নতুন কিছু আয়োজন রাখি। যেটা বিনোদনের সঙ্গে সঙ্গে দেশের ভাবমূর্তিও উজ্বল করে। এরই ধারাবাহিকতায় এবার পদ্মা সেতুর ওপরে মেট্রোরেলের সেতু তৈরি করা হয়েছে। গত বছর তারা এই হিমখালী নদীর ওপরই পদ্মাসেতুর আদলে সেতু নির্মাণ করেছিলেন।

পুলিন আরও জানান, টানা দুই মাস ৫০ জন শ্রমিক সকাল সন্ধ্যা পরিশ্রমত করে হিম খালি নদীর উপরে তৈরি করেছে এই মেট্রো রেল সেতুর রেপ্লিকা। সেতু পার হয়ে যেতে হবে পূজা মণ্ডপে। নদীর নিরাপত্তায় দশমীর পর অস্থায় এই সেতু খুলে নেয়া হবে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন দারুণ এই আয়োজন দেখতে আসছেন বহু মানুষ। তারা্ও সতর্ক আছেন। এই মণ্ডপের চারদিকে পুলিশের কড়া নজরদারি রয়েছে।

সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী জানান, তিনি নিজে মহেশ্বরকাটি পূজামণ্ডপ ঘুরে দেখেছেন। মেট্রোরেলের আদলে মণ্ডপে প্রবেশ পথের চিন্ত খুব খুব সাধারণ। কিন্তু এর ব্যাপ্তী অসাধারণ। কারণ এই দীর্ঘ রেল পথ সারা বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। পাশাপাশি এই অজ পাড়া গাঁয়ের প্রতিটি মানুয়ের কাছে পোঁছে যাচ্ছে দেশের বৈপ্লবিক উন্নয়ন বার্তা।

অসীম চক্রবর্তী আরও জানান, এ বছর জেলার ৭টি উপজেলায় মোট ৬০৬টি মন্ডপে পূজা হচ্ছে। এর মধ্যে কলারোয়া উপজেলার ৪৮টি, তালা ১৯৬টি, সাতক্ষীরা সদর ১১২টি, আশাশুনি ১০৮টি, দেবহাটা ২১টি, কালিগঞ্জ ৫১টি ও শ্যামনগরের ৭০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর পূজা মণ্ডপের সংখ্যা ছিল ৫৯৯টি ও চলতি বছর ৬০৬টি। গত বছরের তুলনায় এ বছর ৭টি পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...