রবিবার, ১৬ আগস্ট ২০২৬

আমেরিকার বিরুদ্ধে যাওয়ার ভয়ে মুখ খুললেন না চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক

ধর্মকে ব্যবহার করে নিজেদের ফায়দা হাসিলের রাজনীতিতে সিদ্ধ চরমোনাই পীর একটা কথাও বললেন না ফিলিস্তিনের নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে। বরং ইসলামের ঝাণ্ডাধারী চরমোনাই এখন সরকার পতনের দবিতে আগামী ৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছেন।

শুক্রবার রাজধানীর বায়তুর মোকাররমের দক্ষিণ গেইটে আয়োজিত ইসলাম আন্দোলনের ছাত্র ও যুব সংগঠনের সমাবেশে দেওয়া ভাষণে শুধু চরমোনাই পীর না, তার দলের একজন নেতাও তাদের বক্তব্যে ফিলিস্তিন ইস্যু নিয়ে কোনো কথা বলেননি। বরং এক নেতা বলেছেন, ফিলিস্তিনীরা যদি অধিকার আদায় করার জন্য বুলেটের সামনে ঝাপিয়ে পড়তে পারে তবে অধিকার আদায় করার জন্য আমরাও ময়দানে ঝাপিয়ে পড়তে প্রস্তুত আছি।

গাজা উপত্যকায় ইসরায়েলে বোমা হামলায় নিহত, আহত ও নির্যাতিত ফিলিস্তিনের মুসলিম জনগোষ্ঠির সমর্থনে এবং ইসরায়েলের বিরুদ্ধে ২০ অক্টোবর শুক্রবার বিশ্বব্যাপী বিক্ষোভ সমাবেশ হয়েছে।
অথচ ঢাকায় চরমোনাই পীরের সমাবেশে সরকার পতনের দাবিতে বক্তব্য রাখলেও সেখানে ইসরায়েলের বোমা হামলায় নিহত, আহত ও নির্যাতিত ফিলিস্তিনের গাজা উপত্যকার মুসলিম জনগোষ্ঠির জন্য একটা কথাও বলেননি। শুক্রবারের সমাবেশে যোগ দেওয়া অনেককেই বলতে শোনা গেছে,ফিলিস্তিনি নির্যাতিত মানুষের জন্য একবারের জন্যও ‘দিল’ গলেনি চরমোনাই পীরের।

সমাবেশে বক্তব্য রাখা নেতাদের বক্তব্য পর্যালোচনা করে এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নেতাদের বক্তব্য বিশ্লেষণ করেও ফিলিস্তিনিদের বিষয়েও কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই দীর্ঘ বক্তব্য দিয়েছেন। যার প্রতিটা শব্দ ছিলো সরকারের বিরুদ্ধে। সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। এজন্য ৩ নভেম্বরের সমাবেশে যোগ দিতে বলেছেন। তার দীর্ঘ বক্তব্যে কোথাও উচ্চারণ করেননি ফিলিস্তিনে ইসরায়েলের বোমা হামলায় নিহত হাজার হাজার নারী, পুরুষ ও শিশুর কথা।

শুধু তিনি নয়, সমাবেশে বক্তব্য রাখেন দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমানসহ আরো অনেকে।

এদের মধ্যে শুধুমাত্র সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, ফিলিস্তিনীরা যদি অধিকার আদায় করার জন্য বুলেটের সামনে ঝাপিয়ে পড়তে পারে, তবে অধিকার আদায় করার জন্য আমরাও ময়দানে ঝাপিয়ে পড়তে প্রস্তুত আছি। দিল্লির গোলামী আমরা মানবো না। আর দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ তার বক্তব্যে বলেন, ইজরায়েলের হামলায় নিহতদের শাহাদাৎ কামনা করছি।

এর বাইরে নেতাদের কেউই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একটা কথাও বলেননি।

এদিকে, তাদের এই সরকার বিরোধী সমাবেশ নিয়ে সাদারণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা গেছে। তারা বলছেন, চরমোনাই মন্ত্রী, এমপি হওয়ার জন্য পাগল হয়ে গেছেন। কিন্তু তিনি গাজার মুসলামনদের জন্য একটা কথাও বললেন না। যদি সেটা আমেরিকার বিরুদ্ধে চলে যায় তাহলে তার স্বপ্ন পূরণ হবে না। এজন্য তিনি ইসরায়েলে বিরুদ্ধে কথা বলেননি। চুপ ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...