রবিবার, ১৬ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দিয়েছেন: এমপি নোমান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে মাদ্রাসা-শিক্ষাকে স্বীকৃতি দিয়েছেন। এখন মাদ্রাসায় পড়া লেখা করে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে চাকরি করতে পারছেন।

আগে কোন সরকারই মাদ্রাসা শিক্ষার্থীদের কথা ভাবেনি। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মাদ্রাসা শিক্ষার আরো উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আজ শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় নগরীর মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে অত্র মাদ্রাসার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের উন্নয়নের পাশাপাশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের বিষয় বিবেচনায় রেখে দেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে ইসলামের প্রচার-প্রসারে বাস্তবভিত্তিক ও কার্যকরী নানা ব্যবস্থা গ্রহণ করেছিলেন।

তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নিজস্ব অর্থায়নে জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ স্থাপন করেন।

অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ শামসুল আলমের সভাপতিত্বে শিক্ষক মাওলানা জহুরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার গভর্নিং বডি সদস্য নজরুল ইসলাম, আনিস আহমদ পিয়ারু, মাওলানা ওসমান গনি, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, মাসুদ করিম টিটু, কাবেদুর রহমান কচি, আনোয়ার হোসেন বাবুল, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আলমগীর, সাইফুল ইসলাম, মোহাম্মদ ফোরকান প্রমুখ।

মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ কোরবান আলী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...