মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে উদয়ন ৩৪তম মেধাবৃত্তি পরীক্ষায় সম্পূর্ণ

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের  স্বর্ণপদক প্রাপ্ত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের আয়োজনে ৩৪ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মিরসরাই, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার ১৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়, করেরহাট গণিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদরাসা ও জয়পুর পূর্ব জোয়ার আঙ্কুরেরনেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় (হাবিলদারবাসা) এই তিনটি পরীক্ষা কেন্দ্রের ৪৫ টি হলরুমে ৯০ জন হল পর্যবেক্ষকের তত্বাবধানে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার ( মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, সংগঠনের উপদেষ্টা সাখাওয়াত উল্লাহ রিপন, ক্লাবের সাবেক সভাপতি শেখ সেলিম, সংগঠনের উচ্চ পরিষদের সদস্য ও করেরহাট গণিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদরাসা পরিচালণা কমিটির সভাপতি কামরুল হোসেন।

 

চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে শুরু হয়ে ১০ অক্টোবর তারিখে ৩৪ তম মেধাবৃত্তি পরীক্ষার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। পরীক্ষায় সংগঠনের সভাপতি আব্দুর রহিম পরীক্ষা নিয়ন্ত্রক, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া কেন্দ্র সচিব, সংগঠনের সাবেক সভাপতি দিলীপ কুমার বণিক আহবায়ক, সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন সমন্বয়ক ও সাহিত্য সম্পাদক টিটু নাগ পরীক্ষার সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

 

সার্বিক সহযোগীতায় ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক শওকত আলী, সাবেক সভাপতি সালাহ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শহীদ উল্লাহ, রেজাউল করিম নোমান, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন কিরন, সাবেক ক্রীড়া সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী মাসুদ, উচ্চ পরিষদ সদস্য জসিম উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি আশীষ কুমার দাশ, সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন রুমন, কোষাধ্যক্ষ মাহবুবুল আলম, প্রচার সম্পাদক তানভীর হোসেন, অফিস সম্পাদক মৃদুল কুমার দাস, ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম তারেক, সামাজিক সম্পাদক রাজিব কৃষ্ণ দে, সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুরুল কাদের মিরাজ, কার্যকরী পরিষদ সদস্য আনোয়ারুল আজিম মিল্টন, আব্দুল্লাহ আল মামুন, রাশেদুল ইসলাম লাভলু, রিপন কুমার দাশ, সদস্য বাবলু কুমার ঘোষ, মিলন কুমার দে, ইকতেদার, কফিল উদ্দিন, ইব্রাহিম সকল সদস্যবৃন্দ দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, উক্ত সংগঠন ১৯৮৮ সাল থেকে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। ১৯৯৯ সালে সংগঠন স্বর্ণপদক অর্জন করে এবং ২০০১ সালে জেলাভিত্তিক শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নির্বাচিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...