রবিবার, ১৬ আগস্ট ২০২৬

নেইমারকে নিয়ে মেসির ‌‘স্ট্যাটাস’

ক্রীড়া প্রতিবেদক

মাঠের লড়াইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা যেমন চিরপ্রতিদ্বন্দ্বী, দুই দলের ফুটবলারদের মধ্যে বন্ধুত্বও ঠিক তেমনই। এরমধ্যে সবচেয়ে বেশি আলোচিত লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের সম্পর্ক। বার্সেলোনা থেকে পিএসজি, সবখানেই তাদের রসায়ন চোখে পড়ার মতো।

এদিকে সম্প্রতি ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

এস্তাদিও সেন্টেনারিওর ম্যাচে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। তবে ব্রাজিলিয়ানদের হারের আক্ষেপকেও ছাড়িয়ে গেছে আরেকটি বিষয়। ম্যাচে চোটে পড়েন দলটির পোস্টারবয় নেইমার।

যদিও ইনজুরির কারণে ক্যারিয়ারের অনেকটা সময় মাঠের বাইরেই থাকতে হয়েছে তাকে। কিছুদিন আগেই ৭ মাসের চোট কাটিয়ে পুরোদমে মাঠে ফিরেছিলেন তিনি।

কিন্তু এবারও এক ভয়াবহ ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান এই সেনসেশন। তবে এবারের চোট এতটাই মারাত্মক যে আগামী ৯ থেকে ১০ মাস ব্রাজিলিয়ান এ তারকাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।

ম্যাচের পর একাধিক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, উরুগুয়ের বিপক্ষে মাঠের চোটে বাম হাঁটুর গুরুত্বপূর্ণ লিগামেন্ট এবং মেনিসকাস ছিঁড়ে গেছে নেইমারের। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার নিজে এবং তার ক্লাব আল-হিলাল আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, খুব শিগগিরই হাঁটুর অপারেশন করা হবে নেইমারের। তবে কবে এবং কখন এই অপারেশন হবে, সেটা এখনও ঠিক করা হয়নি।

ব্রাজিল জাতীয় দল এবং আল-হিলালের মেডিকেল টিম সার্বক্ষণিক নেইমারের চিকিৎসায় যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে।

তবে নেইমারের এমন খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

বুধবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন মেসি। সেখানে নেইমারের প্রতি সহানুভূতি ব্যক্ত করেন রেকর্ড সাতবারের এ ব্যালন ডি’অর জয়ী। নেইমারের সঙ্গে একটি ছবি দিয়ে মেসি লেখেন ‘শক্ত থাকো নেইমার জুনিয়র’।

এদিকে স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, নেইমারের এই চোট বড়সড় বিপদে ফেলতে পারে ব্রাজিল এবং আল-হিলালকে।

তাদের মতে, অপারেশন এবং পুনর্বাসন মিলিয়ে এ চোট সেরে উঠতে নেইমারের সময় লাগবে ৭ থেকে ৯ মাস। অথচ ৮ মাসের মধ্যেই মাঠে গড়াতে যাচ্ছে কোপা আমেরিকার আগামী আসর। তাই ল্যাটিন সেরার এই আসরে এবার না-ও দেখা যেতে পারে ব্রাজিলিয়ান সেনসেশনকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...