রবিবার, ১৬ আগস্ট ২০২৬

গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে কেউ রক্ষা পাবে না বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ এবং গুজব ছড়ানোর চেষ্টা করলে পুলিশ কঠোর হবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা ঘিরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন একটি নতুন উপাদান কয়েক বছর ধরে হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার সঙ্গে সঙ্গে সাইবার জগতে এসে গুজবটা ছড়িয়ে দেয়। সেখানেও আমাদের পুলিশের সাইবার ইউনিট খোলা হয়েছে। সাইবার ইউনিট সক্রিয় রয়েছে।

গুজব রটনাকারীদের সতর্ক করে তিনি বলেন, এই ধরনের গুজব যারাই রটাচ্ছেন, সঙ্গে সঙ্গে না হলেও দ্রুততম সময়ের মধ্যে তাদের শনাক্ত করে ফেলা হবে। কাজেই সেটা করেও তারা পার পাবে না। আমাদের নিরাপত্তা বাহিনী সবদিকেই খেয়াল রাখছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, শারদীয় দুর্গাপূজা উদযাপন ঘিরে কুচক্রী মহল কিংবা দুষ্কৃতিকারীরা সব সময় বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে।

তিনি বলেন, গুটি কয়েক মানুষ সব সময় স্বাধীনতার বিরোধিতা করছে। এসব কুচক্রী মহলের সংখ্যা খুবই কম। নিরাপত্তা বাহিনী সব দিকে খেয়াল রেখে কাজ করছে বলেও জানান তিনি।

ক্ষণগণনা শেষে ঢাকে কাঠি, দেবীর বোধনে দুর্গোৎসব শুরুক্ষণগণনা শেষে ঢাকে কাঠি, দেবীর বোধনে দুর্গোৎসব শুরু
পূজা নিয়ে কুমিল্লার সংসদ সদস্য বাহারউদ্দিন বাহারের বক্তব্য তার নিজস্ব, এজন্য তাকে সর্তক করা হয়েছে বলে জানান মন্ত্রী। এছাড়া কুমিল্লায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সজাগ থাকবে আইনশৃঙ্খলা বাহিনী বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...