জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার( এটিও) নির্বাচিত হয়েছেন কাপ্তাইয়ের সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
উল্লেখ্য, এর আগে তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং চট্টগ্রাম জেলাধীন আনোয়ারা উপজেলায় সুনামের সাথে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসাবে দায়িত্ব পালন করে ছিলেন।
এদিকে আশীষ কুমার আর্চায্য এর এই প্রাপ্তিতে তাঁকে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দাশ, সাধারণ সম্পাদক মংসুইছাইন মারমা, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার, বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা অভিনন্দন জানিয়েছেন।
