সোমবার, ১৭ আগস্ট ২০২৬

২২ বছর পর ব্রাজিলকে হারালো উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে হারিয়ে দিয়েছে আরেক লাতিন পরাশক্তি উরুগুয়ে।

বুধবার (১৮ অক্টোবর) এস্তাদিও সেন্টেনারিওতে ব্রাজিলকে ২-০ গোলে হারায় উরুগুয়ে। এ জয়ের মাধ্যমে ব্রাজিলের বিপক্ষে ২২ বছর পর প্রথম জয়ের দেখা পেলো উরুগুয়ে।

ঘরের মাঠে সমর্থকদের সাপোর্ট পেলেও, ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের। তবে তা শুধু বল দখলে। প্রথম হাফে দুই দলই গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

যখন মনে হচ্ছিল প্রথম হাফ গোলশূন্য শেষ হতে পারে, তখনই গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন লিভারপুল স্ট্রাইকার ডারউইন নুনেজ। ম্যাচের ৪২তম মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউজোর পাস থেকে গোল করেন ফর্মের তুঙ্গে থাকা নুনেজ। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন নেইমার।

দ্বিতীয় হাফের শুরু থেকে আবারো বল দখলে এগিয়ে থাকে ব্রাজিল। তবে প্রথম হাফে প্রতিপক্ষের গোলবারে কোনো শট করতে না পারলেও, দ্বিতীয় হাফে বেশকিছু শট নেয় নেইমার-ভিনিসিউসরা। তবে উরুগুয়র ডিফেন্স ও গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি তারা। উল্টো ম্যাচের ৭৭ মিনিটে গোল খেয়ে বসে ব্রাজিল।

ম্যাচের ৭৭ মিনিটে ডি-বক্সে নুনেজের পাস থেকে দারুণ এক গোল করেন আনমার্কে থাকা উরুগুয়ের মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজ। এই গোলেই উরুগুয়ের জয় নিশ্চিত হয়ে যায়।

তবে দৃশ্যপট বদলে যাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে প্রধান তারকা নেইমার জুনিয়রের চোট। দীর্ঘ ৭ মাস মাঠের বাইরে কাটানো এই ফরোয়ার্ড ৪৫ মিনিটেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন।

ম্যাচের বাকি সময়ে আবারও বল নিজেদের দখলে রেখে আক্রমণ চালিয়ে যায় ব্রাজিল, তবে গোলের দেখা পায়নি। ম্যাচের শেষ দিকে এসে নিজেদের ধৈর্য হারিয়ে ফেলে ব্রাজিলের ফুটবলাররা। একের পর এক ফাউল করে হলুদ কার্ড দেখেন ম্যাথিউস কুনিয়া, গ্যাব্রিয়াল জেসুস এবং গোলরক্ষক এডারসন।

এ জয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এলো উরুগুয়ে। আর সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টেবিলের তিনে অবস্থান করছে ব্রাজিল। ৩ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।

এর আগে ব্রাজিল-উরুগুয়ের সর্বশেষ পাঁচ দেখায় মাত্র একটি ম্যাচে জয় পেয়েছিল উরুগুয়ে। সর্বশেষ ২০২১ সালের অক্টোবরে সেলেসাওদের কাছে তারা ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল। কিন্তু কাতার বিশ্বকাপে হতাশার এক অধ্যায় শেষে এখনও পুরোপুরি স্বস্তিতে ফেরার পথ খুঁজে পাচ্ছে না ব্রাজিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...