সোমবার, ১৭ আগস্ট ২০২৬

জয় বাংলা শ্লোগান-ই ছিলো আমাদের সম্মুখ যুদ্ধের শক্তি

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় এর সার্বিক সহযোগিতায় এবং বান্দরবান সদর উপজেলা পরিষদের আয়োজনে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শুনানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার ১৭ই অক্টোবর বান্দরবান সরকারি কলেজের শেখ রাসেল অডিটোরিয়াম রুমে উপজেলা সহকারী কমিশনার নার্গিস সুলতানা এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব মোঃ রোবায়েত শামীম চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের,উপ-পরিচালক মোঃ এরশাদ উদ্দিন, প্রকল্প পরিচালক, ড.মোঃ নুরুল আমিন,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম,সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,বীর মুক্তিযোদ্ধা, মনির আহম্মদ,বীর মুক্তিযোদ্ধা,সাধন চন্দ্র দাশ,বীর মুক্তিযোদ্ধা, মৃদুল সরকার,বীর মুক্তিযোদ্ধা, আবুল কাশেম,বীর মুক্তিযোদ্ধা, তারু মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে,মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব মোঃ রোবায়েত শামীম চৌধুরী বলেন , বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে।বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন অভিজ্ঞতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই আমাদের এই প্রচেষ্টা।

এ সময় একে একে পাঁচ বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন তাদের অভিজ্ঞতা ও সম্মুখ যুদ্ধের নানা ঘটনাবলী তুলে ধরে স্মৃতি চারন করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির আহম্মদ নিজের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন আমাদের যুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে। যুদ্ধকালীন সময়ে সম্মুখযুদ্ধে যাওয়ার আগে আমাদের মনোবল বাড়ার একমাত্র মন্ত্র ছিলো আমাদের জাতীয় সংগীত ও জয় বাংলা শ্লোগান।

পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা, যুদ্ধকালীন বীরত্বগাথা শিক্ষার্থীদের কাছে তুলে ধরার লক্ষ্যে সারা বাংলাদেশর ৬৪ জেলায় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় এই উদ্যোগ নিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...