সোমবার, ১৭ আগস্ট ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাই ৪১ বিজিবির আর্থিক অনুদান 

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:

সনাতনী  সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে কাপ্তাই ৪১ বিজিবির পক্ষ হতে ৬ টি মন্দিরকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এসময় উপজেলার ৬ টি মন্দিরকে ৫ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা প্রদান করা হয়। 

মঙ্গলবার ( ১৭ অক্টোবর)  বেলা ১২ টায় ওয়াগ্গা রিভার ভিউ পার্কে ৪১ বিজিবির অধিনায়ক লে: কর্নেল  আমির হোসেন মোল্লা মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে এই অর্থ তুলে দেন।

এসময় তিনি সনাতনী সম্প্রদায়কে শারদীয় দুর্গা পুজার শুভেচ্ছা জানিয়ে বলেন, দুর্গা পুজা  সুষ্ঠুভাবে, নির্বিঘ্নে  সম্পাদনের লক্ষ্যে বিজিবির পক্ষ হতে সব ধরনের সহযোগিতা করা হবে।

এসময় কাপ্তাই  উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির এর সভাপতি বিপ্লব সেন লাতু, মিশন এলাকা  শ্রী শ্রী দক্ষিণেশ্বর সার্বজননীন কালি মন্দির এর সভাপতি সুধীর ধর, মিশন এলাকা  শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির এর সভাপতি রিপন কান্তি গুহ,  ওয়াগ্গাছড়া শ্রী লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমল কান্তি দে,  কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির কার্যকরি  সভাপতি  সজল রায় , শিলছড়ি শ্রী দুর্গামন্দির রাম সীতা সংঘের অর্থ সম্পাদক সুভাষ দাশ  উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...