সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বান্দরবানে চলছে অবৈধ বালি উত্তোলন

বান্দরবান প্রতিনিধিঃ

একাধিক অভিযান,জরিমানা,স্থানীয় ভাবে সচেতনতা সৃষ্টির পরেও বন্ধ করা সম্ভব হয়নি অবৈধ বালি উত্তোলন কর্মকাণ্ড।চারপাশ ম্যানেজ করে ঠিকই নিজেদের আখের ঘোছাতে ব্যস্ত বালি খেকো সিন্ডিকেট।বালি উত্তোলনের বিষয়টি ওপেন সিক্রেট হওয়ায় স্থানীয় অনেকেই তাদের পরিচয় জানার পরেও ঝামেলা এড়ানোর জন্য নাম প্রকাশ করতে চায় না।

বান্দরবান সদর উপজেলার সুয়ালক, ভাগ্যকুল, হলুদিয়া, কদুখোলা সহ বেশ কয়েকটি এলাকায় চলছে অবৈধ বালি উত্তোলন।ইজারা বর্হীভুত বালি উত্তোলনের অস্তিত্ব পেলেও অনেক ক্ষেত্রেই জড়িতদের পরিচয় পাওয়া যায় না।অনেক ক্ষেত্রেই বান্দরবান জেলা সীমানায় বালি উত্তোলন করে বদ্দুয়ারা হয়ে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে সাতকানিয়ায়।

সরেজমিনে দেখা যায়, বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নে, সুয়ালক বাজার হতে সুলতান পুর যাওয়ার পথে সিকদার পাড়া,(কামালের বাড়ির সামনে) সুয়ালক খালে জেগে উঠা চরে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে একটি সিন্ডিকেট। স্থানীয়দের দেয়া তথ্য মতে প্রায় প্রতিদিনই দিনে এবং রাতে খালের চর হতে বালি উত্তোলন করে ট্রাকে করে তা বিক্রি করছে বালি খেকো সিন্ডিকেটের সদস্যরা।

বালি উত্তোলনের কারনে ইতিমধ্যেই সুয়ালক খালের পাড় ভাঙ্গতে শুরু করেছে এতে ভাঙ্গন হতে পারে আশপাশের আবাসিক ঘরবাড়ি। এছাড়া খালের পার ঘেষে আবাদি কৃষি জমিও ক্ষতির মুখে পড়তে পারে,প্রভাব পড়তে পারে আশপাশের পাকা রাস্তায়।

খোঁজ নিতে গিয়ে জানাযায় বালি উত্তোলনের সাথে যিনি প্রত্যক্ষভাবে কাজ করছেন প্রভাবশালী এক রাজনৈতিক নেতা।

এ বিষয়ে ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বালি উত্তোলনের বিষয়টি তিনি শুনেছেন এবং স্থানীয় ইউপি সদস্য আবদুস ছবুর কে তিনি পাঠিয়ে বালি উত্তোলন না করতেও বলেছেন,তবে বর্তমানেও যে বালি উত্তোলন কাজ চলছে সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন।

অবৈধ বালি উত্তোলনের বিষয়ে অবগত হওয়ার পর দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নিবেন বলে জানান বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা।

উল্লেখ্য, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৬২ নং আইনের ৪ (খ) অনুযায়ী আবাসিক এলাকা হইতে এবং যানবাহন চলাচলের সড়ক হতে সর্বনিম্ন ১ (এক) কিলোমিটার এর দুরুত্বের ভিতরে বালি উত্তোলন সম্পুর্ন আইনগন ভাবে নিষিদ্ধ।এবং ইজারা ব্যতীত কোন রূপ বালি ও মাটি উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে এই আইনে।

এই আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বালু বা মাটি উত্তোলন করলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান, তাদের সহায়তাকারী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কে অনূর্ধ্ব ২(দুই) বৎসর কারাদন্ড বা সর্বনিম্ন ৫০(পঞ্চাশ) হাজার টাকা হতে ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হইবেন বলে আইনে উল্লেখ আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...