সোমবার, ১৭ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন 

শংকর চৌধুরী , খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে শিক্ষার পরিবেশ ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে  কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে রাস্তায় আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার ১৭ অক্টোবর সকাল ১১টা থেকে শহরের চেঙ্গীস্কোয়ার হয়ে খাগড়াছড়ি গেইট এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, খাগড়াছড়িতে পর্যটক বাড়ার সাথে সাথে গাড়ির সংখ্যাও বেড়ে গেছে। গাড়িগুলো যত্রতত্র পার্কিং করে রাখা হচ্ছে। চেঙ্গীস্কোয়ার হয়ে সরকারি কলেজের সামনে থেকে শুরু করে শহরের প্রবেশ মুখের রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে পার্কিং করায় ছাত্র-ছাত্রীসহ জনসাধারণের চলাফেরায় চরম অসুবিধা সৃষ্টি হচ্ছে। খাগড়াছড়ি গেইট হয়ে চেঙ্গীস্কোয়ার এলাকায় বাস শ্রমিকদের অসংযত চলাফেরা, কলেজ ক্যাম্পাসের ভিতর জোরপূর্ব প্রবেশ করে মাদক সেবন, কলেজমূখী হয়ে মলমূত্র ত্যাগ ও হৈ হুল্লুড়ে কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।

পরে সমাবেশ শেষে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, কলেজের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ বা মানববন্ধন করেছে কিনা তা জানিনা। তবে বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করে লিখিতভাবে স্মারকলিপির একটি কপি কলেজ কতৃপক্ষকেও দিয়েছে শিক্ষার্থীরা। তাদের যে দাবি দাওয়া তা খুবই যুক্তিসঙ্গত। আমরা এ বিষয় গুলো আরো আগে থেকেই আমাদের উপরস্থ কতৃপক্ষ এবং জেলার আইনশৃঙ্খলা মিটিংসহ বিভিন্ন বৈঠকে বলে আসছি। আমরাও চাই এ সকল সমস্যার সমাধান হোক। এসব বিষয়ে শিক্ষকদেরও বিভিন্ন সময় অসম্মান ও বিব্রতকর অবস্থায় পড়তে হয়।

উল্লেখ্য , আগামী এক সপ্তাহের মধ্যে উক্ত দাবি সমূহ পূরণ না হলে সড়ক অবরোধ ছাড়াও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...