রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বাড়াবাড়ি করলে খবর আছে, বিএনপিকে কাদেরের হুঁশিয়ারি

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপিকে হুমকি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করলে খবর আছে। আওয়ামী লীগও প্রস্তুত আছে।’

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি, দরিদ্র তহবিলে অনুদান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পৃথিবীতে অনেক হত্যাকাণ্ড হয়েছে, কারবালায় হত্যাকাণ্ড হয়েছে কিন্তু কোনো হত্যাকাণ্ডে শিশু ও অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করা হয়নি।

কিন্তু বাংলাদেশ একমাত্র দুর্ভাগা যেখানে শিশু ও অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সঙ্গে আমাদের এই দেশে রাজনীতি করতে হয়। যারা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে তাদের পুনর্বাসন করেছে তাদের সঙ্গে রাজনীতি করতে হয়।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত। জিয়াউর রহমানই দেশের মধ্যে হত্যার রাজনীতি শুরু করেছিল। কারাগারে চার নেতা হত্যার সঙ্গে জড়িত ছিলেন জিয়াউর রহমান। কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না। হত্যা, হত্যাকে ডেকে আনে। জিয়াউর রহমানের মতোই তার ছেলে তারেক রহমান বঙ্গবন্ধু পরিবারকে নিঃশেষ করতে গ্রেনেড হামলা করেছিল।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা মানবিক বলেই খালেদা জিয়াকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছেন। মামলা দিয়েছে সাবেক তত্বাবধায়ক সরকার, আমরা দিইনি। তারপর বিএনপির মধ্যে কোনো মানবিকতা নেই।’

আন্দোলন করতে বিদেশে থেকে টাকা আসছে বিএনপির- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘মাল পানি চালান ভালোই আছে ফখরুল ইসলাম আলমগীরের পকেট। তার পকেট গরম।’

তিনি বলেন, আমাদের নাকি চলে যেতে হবে। এটা নাকি শেষ বার্তা। দুনিয়া থেকে চলে যাওয়ার রাজনীতি তারাই শুরু করেছিল। এখন তারাই শেষ বার্তা দেয়। কোথা থেকে এলো এই বার্তা, কে দিল এ বার্তা? গত ১৫ বছরে তারা এই রকম ১৫শ বার্তা দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, মরা নদীতে জোয়ার আসবে না। ফখরুল ইসলাম আলমগীরের পকেট গরম তো, তাই তার মাথাও গরম। কোথা থেকে এলো এই টাকা, তারেক রহমান দিয়েছে? যতই বার্তা দেন কোনো লাভ হবে না। আমাদের সঙ্গে দেশের মানুষ আছে, কোনো বার্তায় কাজ হবে না। বিদেশি নয়, আওয়ামী লীগের ক্ষমতা দেশের মানুষ। যতই বার্তা দেন, আওয়ামী লীগ সংবিধানের বাইরে একচুলও নড়বে না’-বলেন ওবায়দুল কাদের।

বিদেশিদের কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশি-বিদেশি অনেকেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার কথা বলেন। আমরা দেশি-বিদেশি বন্ধুদের জানিয়ে দিতে চাই, আমরা সংবিধানের আলোকে গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন করব। সংবিধানের বাইরে একচুলও নড়ব না।

২০০৮ সালে বিএনপি নির্বাচনে মাত্র ২৮টি আসন পেয়েছিল। তারা বলে গণতন্ত্রের কথা। আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করে দেখিয়ে দেব আমরাই গণতন্ত্র চাই।

বিএনপির কর্মসূচির কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন,
টাকা দিয়ে ঢাকায় ক্যাডার আনছে বিএনপি। তাদেরকে বাড়তি পোশাক নিয়ে আসতে বলেছে। তারা ঢাকায় বিভিন্ন জায়গায় এসে উঠছে। আত্মীয়স্বজনের বাসায়, আবাসিক হোটেলে উঠছে। তারা নাশকতা করতে ঢাকায় আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলেও রুম চাইবে। তারা নাশকতা করতে চাইবে।

এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা বাড়াবাড়ি করতে চায়। আওয়ামী লীগও প্রস্তুত আছে। বাড়াবাড়ি করলে খবর আছে।’ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির চেয়ারম্যান একেএম রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

আরও পড়ুন

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে এসে পৌঁছেছে।শুক্রবার (১৭ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...