রবিবার, ১৬ আগস্ট ২০২৬

২৮ অক্টোবর চট্টগ্রামের জনসভা জনসমুদ্রে রূপান্তর হবে: এমপি নোমান

নিজস্ব প্রতিবেদক

আজ সোমবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় গোমদণ্ডী ফুলতল আদর কমিটি সেন্টারে ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে আনোয়ারা কেইপিজেড মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

নোমান আল মাহমুদ বলেন, বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের সুফল চট্টগ্রামবাসীসহ দেশবাসী উপভোগ করে যাচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গৃহীত বিভিন্ন মেগা প্রকল্পের সাথে জনকল্যাণমূলক কর্মকান্ড সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত।

রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন টেকসই হওয়ায় মানুষের আস্থা অর্জন করেছেন শেখ হাসিনা।

তিনি আরও বলেন, বিশ্বে যেমন শেখ হাসিনার নেতৃত্ব প্রশংনীয় হচ্ছে, তেমনি দেশবাসীও বিশ্বের দরবারে সম্মানিত হচ্ছে।

চট্টগ্রামবাসী শেখ হাসিনার আগমনকে উৎসবে রূপান্তর করতে প্রস্তুত। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে মুখরিত হবে শেখ হাসিনার জনসভা। এদিন আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপান্তর করতে হবে।

অনুষ্ঠানে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, আহমদ হোসেন, জানে আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদ বোরহান উদ্দিন এমরান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আফসার উদ্দিন সেলিম, তথ্য গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন, কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, নুরুল হুদা, আব্দুর রউফ, শফিকুল ইসলাম, এম এ ঈছা, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, মোহাম্মদ মোকাররম, শফিউল আজম সেফু, শফিউল আলম, এস এম জাকারিয়া, আব্দুল মান্নান রানা, জমির উদ্দিন, রিদুয়ানুল হক টিপু, ইকবাল হোসেন তালুকদার, ইসমাইল হোসেন আবু, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...