বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের পাঁচটি মৌলিক অধিকার পূরণ করেছেন: ব্যারিস্টার নওফেল

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের পাঁচটি মৌলিক অধিকার পূরণ করেছেন। মানুষ এখন ক্ষুধা মুক্ত। আগে এদেশের হাড্ডিসার মানুষের ছবি দেখিয়ে এনজিওগুলো বিদেশে টাকা ভিক্ষা করে আনতো। ঐ টাকার ৮০শতাংশ নিজেরা পকেটে পুরে ২০ শতাংশ দিয়ে ড. ইউনুসের মত সুদের ব্যবসা করতো। এই ইউনুসের সাথে গলা মিলিয়ে বিএনপি মীর্জা ফখরুল এখন সরকার পতন চান। মীর্জা ফখরুল এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিপ্লবী ছাত্র ইউনিয়ন করতেন। তিনি মুক্তিযুদ্ধ করেননি। তার পিতা মির্জা গোলাম হাফিজ একাত্তরে শান্তি কমিটির চেয়ারম্যান ছিলো। তাই মির্জা ফখরুল শতভাগ বাংলাদেশ বিরোধী।

আজ রোববার (১৫ অক্টোবর) বিকেলে দারুল ফজল মার্কেটস্থ সম্মুখ চত্বরে ১৪, ১৫, ২০, ২১, ২২, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সমন্বয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে শিক্ষা উপমন্ত্রী নওফেল একথা বলেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তাঁর চিকিৎসা ইস্যু করে বিএনপি মাঠ গরম করতে চায়। খালেদার বিরুদ্ধে দুর্নীতি ও এতিমদের অর্থ আত্মসাতের মামলাটি আওয়ামী লীগ করেনি, করেছে ওয়ান-ইলেভেনের সরকার। ঐ মামলায় দোষী সাবস্থ হয়ে তিনি দন্ড ভোগ করছেন সেই দন্ড বাতিলের ক্ষমতাও বতর্মান সরকারের নেই। তাই তাকে আগে তাঁর কৃতকর্মের জন্য রাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে। তারপর তাঁর মুক্তির বিষয়টি ভাবা যেতে পারে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এই নির্বাচন শুধুমাত্র আওয়ামী পরিবারের জন্য নয়, বাঙালি জাতিসত্তার জন্য বড় ও শক্ত চ্যালেঞ্জ। তাই এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই নির্বাচনী ফলাফলের উপর নির্ভর করবে এই দেশ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি থাকবে কি না। মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালিত হবে কি না নাকি আবার পাকিস্তানী ভাবধারায় দেশ ও রাষ্ট্র পরিচালিত হবে। কেননা আমরা দেখতে পারছি একাত্তরের পরাজিত শক্তি ও তাদের
আন্তর্জাতিক মুরুব্বী সা সাম্রাজ্যবাদী অপশক্তি একটি অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠার জন্য প্রকাশ্যে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মহানগর আওয়ামী লীগের আলহাজ্ব বদিউল আলম, নোমান আল মাহমুদ এমপি, শফিক আদনান, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, মাহবুবুল হক মিয়া, থানা আওয়ামী লীগের আলহাজ্ব ফিরোজ আহমদ, আলহাজ্ব শাহাবউদ্দীন আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের রুহুল আমিন তপন, জাহাঙ্গীর আলম, মুজিবুল হক পেয়ারু, লায়ন আশীষ ভট্টাচার্য্য।

সমাবেশে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদক মন্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, মোহাম্মদ হোসেন, মানস রক্ষিত, আবু তাহের, নির্বাহী সদস্য আবুল মনসুর, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, জাফর আলম চৌধুরী, বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, নেছার উদ্দীন আহমেদ মঞ্জু, রোটারিয়ান মোঃ ইলিয়াছ, হাজী বেলাল আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের আলহাজ্ব ছিদ্দিক আহমদ, দিদারুল আলম মাছুম, আবদুল আজিম, সাইফুল আলম বাবু, স্বপন কুমার মজুমদার, ফারুক আহমদ, আবু তৈয়ব সিদ্দিকী, সলিমুল্লাহ বাচ্চু, ফয়জুল্লাহ বাহাদুর, মিথুন বড়–য়া, মোঃ ইব্রাহিম, আবছার উদ্দিন চৌধুরী, ফজলে আজিজ বাবুল, আসফাক আহমেদ, আনিসুর রহমান ইমন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...