রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে প্রথম অঘটন আফগানিস্তানের

ক্রীড়া প্রতিবেদক

নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার বড় কোনো দলের বিপক্ষে জয় পেল আফগানিস্তান। এর আগে ১৭ ম্যাচে তাদের একমাত্র জয়টি ছিল ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে।

এবার ১৮তম ম্যাচে এসে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানের বড় ব্যবধানে হারাল আফগানরা। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় সাক্ষাতে পেল বড় সাফল্য।

রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪৯ ওভার ৫ বলে ২৮৪ রান তুলে অলআউট হয় আফগানিস্তান।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ দশমিক ৩ ওভারে ২১৫ রানেই গুঁটিয়ে যায় ইংল্যান্ড। এতে রশিদ-নবি-মুজিবদের স্পিন বিষে শোচনীয় পরাজয় দেখল বর্তমান ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ওপেনার জনি বেয়ারস্টোকে লেগ-বিফোরের ফাঁদে ফেলে ফেরান আফগান পেসার ফজল হক ফারুকী।

এরপর দ্বিতীয় উইকেট জুটিতে মালানের সঙ্গে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জো রুট। বেশ দেখেশুনেই খেলছিলেন এই টপ-অর্ডার ব্যাটার। তবে ব্যক্তিগত ১১ রানে তিনিও প্যাভিলিয়নের পথ ধরেন। মুজিবের বলে বোল্ড হয়ে ফেরার আগে মালানের সঙ্গে গড়েন ৩০ রানের জুটি।

এরপর ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করেও পারেনি ওপেনার মালান। ইনিংসে ১৩তম ওভারে নবির বলে জাদরানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে ৪ চারে ৩৯ বলে খেলেন ৩২ রানের ইনিংস।

এর আগে, দিল্লির অরুণ জেটলি স্টেডিমায়ে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪৯ ওভার ৫ বলে ২৮৪ রান তুলে অল-আউট হয় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ। এদিন অভিষিক্ত ইকরাম ৬৬ বলে ৫৮ রান করেন। ইংল্যান্ডের হয়ে ৪২ রানে ৩ উইকেট শিকার করে সেরা বোলার লেগ স্পিনার আদিল রশিদ।

ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু পায় আফগানিস্তান। দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে নতুন বলে পাত্তাই পায়নি মার্ক উড-রিস টপলিদের মতো ইংলিশ পেসাররা।

বিশেষ করে ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন গুরবাজ। ব্যক্তিগত ফিফটি পেতে মাত্র ৩৩ বল খরচ করেন।

গুরবাজকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন ইব্রাহিম জাদরান। তবে তিনি বেশি দূর যেতে পারেননি। ১৭তম ওভারের চতুর্থ বলে আদিল রশিদকে উড়িয়ে মারতে গিয়ে ঠিকমতো টাইমিং করতে পারেননি এই ওপেনার। বল চলে যায় শর্ট মিড উইকেটে দাঁড়িয়ে থাকা জো রুটের হাতে। এতে ১১৬ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটি ভেঙে যায়। ৪৮ বলে ধীরগতির ২৮ রান করে ফেরেন ইব্রাহিম।

এরপর সেঞ্চুরির পথে থাকা গুরবাজকে সঙ্গ দিতে তিনে নেমে সুবিধা করতে পারেননি রহমত শাহও। আদিল রশিদকে উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করে স্ট্যাম্পিংয়ের শিকার হয়েছেন এই টপ-অর্ডার ব্যাটার। উইকেটের পেছনে বাটলার স্টাম্প ভাঙতে খুব একটা সময় নেননি। এতে মাত্র ৩ রান এসেছে রহমতের ব্যাট থেকে।

রহমত ফেরার পরের বলে ফিরেছেন গুরবাজও। এই ওপেনার খানিকটা আক্ষেপ করতেই পারেন-শুরু থেকে ছন্দে ছিলেন, সেঞ্চুরির পথে হাঁটছিলেন। তবে ভাগ্য তার সঙ্গে ছিল না! কাটা পড়েছেন রান-আউটে।

সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৫৭ বলে ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস। এরপর হাশমতউল্লাহ শাহিদি-আজমতউল্লাহ ওমরজাইরা ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি।

মিডল-অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে দুর্দান্ত ছিলেন ইকরাম আলিখীল। তিনি ব্যক্তিগত ফিফটির দেখা পেয়েছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৫৮ রান।

লোয়ার মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করেন রশিদ খান-মুজিব উর রহমানরা। রশিদের ব্যাট থেকে এসেছে ২৩ রান, মুজিব ফেরেন ২৮ রান করে। সবমিলিয়ে ২৮৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যই দাঁড় করায় আফগানরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...