চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে তানিশা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার গ্রামে এ ঘটনা ঘটে। তানিশা ওই গ্রামের শহিদুল ইসলাম ফারুকের ছোট মেয়ে।
জানা গেছে, রোববার দুপুরে তানিশার মা সংসারের কাজ করছিলেন। এসময় সবার চোখ ফাঁকি দিয়ে পুকুরে ডুবে যায়। অনেকক্ষণ না দেখে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পাশের পুকুরে তার নিথর দেহ ভেসে উঠে।
পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জুরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ঘটনার বলেন, আমার ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্বজয়পুর গ্রামের ফারুকের ছোট শিশুটি রোববার দুপুরে পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ার খবর শুনে খুব খারাফ লাগছে।
তিনি সকল অভিভাবককে বাচ্চাদের ব্যাপারে সচেতন থাকার অনুরোধ করেন। একইদিন বাদ আসর জানাযা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে।
