আনোয়ারায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ১০ দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
শনিবার ( ১৪ অক্টোবর) বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৬টার পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে উপজেলার বটতলী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন,মূল্য তালিকা প্রদর্শন না করা। দোকানের বাইরে গিয়ে রাস্তা দখল করে ও মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১০ টি মামলায় জরিমানা আদায় করা হয়।
