২২ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (১৪ অক্টোবর) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আগামী ২২ অক্টোবর (রোববার) সারাদেশে সব জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
