সোমবার, ১৭ আগস্ট ২০২৬

আবারও সেই মেনেনডেজ, এবার অভিযোগ মিশরীয় এজেন্ট হিসেবে

বিশেষ প্রতিনিধি

মিশর সরকারের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের সিনেটর বব মেনেনডেজের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ম্যানহাটন ফেডারেল কোর্টে মেনেনডেজের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন ফেডারেল কৗঁসুলি। এ নিয়ে তার বিরুদ্ধে অন্তত চারটি অভিযোগ উত্থাপিত হলো। আছে অনানুষ্ঠানিক আরও অনেক অভিযোগ। এমনকি বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন রূপকার হিসেবেও মেসেসডেজকে সন্দেহ করা হয়। র‌্যাবের বিরুদ্ধে আনা স্যাংশনের প্রস্তাব তার মাধ্যমেই এসেছিলো।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এবার বব মেনেনডেজকে ‘বিদেশি এজেন্ট নিবন্ধন আইন’ লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এই আইনের আওতায় যদি কেউ বিদেশি এজেন্ট হিসেবে কাজ করতে চায় তাহলে তাকে সরকারিভাবে নিবন্ধন করতে হবে। কিন্তু মার্কিন কংগ্রেসের সদস্য হিসেবে বিদেশি সরকারের এজেন্ট হিসেবে কাজ না করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল মেনেনডেজের ওপর। এছাড়া তার কোনও সরকারি নিবন্ধনও ছিল না।

অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সালের মে মাসে মেনেনডেজ, তার স্ত্রী এবং একজন ওয়ায়েল হানা নামে একজন ব্যবসায়িক সহযোগী ওয়াশিংটনে মেনেনডেজের সিনেট অফিসে একজন মিশরীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে দেখা করেছিলেন। সেখানে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা একজন মার্কিন নাগরিকের বিষয়ে আলোচনা করেছিলেন। ওই মার্কিন নাগরিক ২০১৫ সালে মিশরের সামরিক বাহিনীর চালানো বিমান হামলায় গুরুতর আহত হয়েছিলেন। এই হামলার পর মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য মিশরকে সামরিক সহায়তা প্রদানে আপত্তি জানিয়েছিলেন। আর মিশরীয় সরকার আহত ওই আমেরিকানকে ন্যায্যভাবে ক্ষতিপূরণ দিতেও ইচ্ছুক ছিলেন না।

বৈঠকের পর ওই মিশরীয় কর্মকর্তা মেনেনডেজের ব্যবসায়িক সহযোগী হানাকে ম্যাসেজ করেন, ‘যদি মেনেনডেজ এই বিষয়টি সমাধানে সাহায্য করেন তাহলে তিনি স্বস্তি পাবেন’। তার ম্যাসেজের উত্তরে হানা লিখেছিলে, ‘মনে করুণ হয়ে গেছে’।

এর আগে ২৩ সেপ্টেম্বর দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেটর বব মেনেনডেজ ও তার স্ত্রীর বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। তবে এই দম্পতি অভিযোগ অস্বীকার করেছেন।

বাংলাদেশের নিষেধাজ্ঞারও কি রূপকার তিনি?

বব মেনেনডেজ নিউ জার্সির সিনেটর। নিজ অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট নেতাদের মধ্য থেকেই তার পদত্যাগের দাবি উঠে। এরপর আবারও প্রশ্ন ওঠে নতুন করে কংগ্রেসম্যান মেনেনডেজ কী বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতেও ঘুষ নিয়েছিলেন? র‌্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা কংগ্রেসম্যান বব মেনেনডেজ একের পর এক নিজের গড়া ফাঁদে ধরা পড়ছেন। ঘুষ গ্রহণের বিষয়ে তদন্ত শুরুর পর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান বব মেনেনডেজ পদত্যাগ করেন। বব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, অবমুক্ত করা ৩৯ পাতার অভিযোগে বলা হয়, মেনেনডেজের রাজনৈতিক অবস্থান ও ক্ষমতা তাকে এ ধরনের দুর্নীতিতে জড়াতে উৎসাহিত করেছে।

অভিযোগে বলা হয়েছে, মেনেনডেজ ও নাদিনে দম্পতি নিউ জার্সির তিন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ হিসেবে নগদ অর্থ, সোনা, দামি গাড়ি ও একটি বাড়ির বন্ধক নিয়েছেন। কৌঁসুলিদের অভিযোগ, মেনেনডেজ ও তার স্ত্রী গোপনে প্রভাব খাটিয়ে মিশরীয় সরকারের সহায়তা পাইয়ে দিতে এবং তিন ব্যক্তিকে আর্থিক সুবিধা দিতে ঘুষ নিয়েছিলেন। ওই তিন ব্যক্তি হলেন ওয়ায়েল হানা, জোসে উরিবে ও ফ্রেড ডাইবস।

মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যানের পদ ব্যবহার করে আরও সাত সহকর্মীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ বিরোধী প্রচারণায় নেমেছিলেন বব। সে সময়ের ট্রাম্প সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র কাছে বাংলাদেশে মানবাধিকার হরণের অভিযোগ তুলে নিষেধাজ্ঞার জন্য চিঠি দিয়েছিলেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...