রবিবার, ১৬ আগস্ট ২০২৬

শুভর অভিনয় দেখে যা বললেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ (১৩ অক্টোবর) দেশজুড়ে ১৫৩ সিনেমা হলে মুক্তি পেয়েছে বহুল আলোচিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। এর আগে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমাটির প্রিমিয়ার প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পর ‘মুজিব’ সিনেমাটি উপভোগ করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মুক্তির ঘোষণাও দেন তিনি। সেই সঙ্গে ‘মুজিব’ চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট নির্মাতা, কুশলী ও শিল্পী সবার প্রতি প্রধানমন্ত্রী ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সিনেমাটি দেখার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে বসা ছিলেন বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ।

সিনেমা দেখা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভকে কী বলেছেন সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আরিফিন শুভ বলেন, বঙ্গবন্ধুর মেয়ে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) মনে করেছেন আমি তুলে ধরতে পেরেছি।

তিনি আরও বলেন, ‘যার বাবার চরিত্র করেছি তার মনে হয়েছে আমি পেরেছি। যিনি তাকে খুব কাছ থেকে দেখেছেন, একজন কন্যার যদি তার বাবাকে নিয়ে মনে হয়, আমার বাবার চরিত্র এ সুন্দর করেছে। উনি রীতিমতো আমাকে জিজ্ঞেস করলেন, কীভাবে করেছো? কীভাবে করলা এত সুন্দর করে?’

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ৮৩ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমা এটি। ভারতের প্রখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল নির্মাণ করেছেন সিনেমাটি।

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ করা হয়েছে। এরপর ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ অংশের শুটিং সম্পন্ন হয়।

সিনেমাটির শেষ কয়েকটি দৃশ্যের চিত্রায়ণ হয় তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরসহ ঢাকার বেশ কিছু এলাকা এবং গোপালগঞ্জে।

প্রসঙ্গত, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদ, জায়েদ খান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের মৃত্যু

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

আরও পড়ুন

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের মৃত্যু

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...