সোমবার, ১৭ আগস্ট ২০২৬

শক্তিশালী ব্রাজিলকে রুখে দিল ভেনেজুয়েলা

স্পোর্টস ডেস্ক

কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার কাছে পয়েন্ট হারানোর হতাশায় তাই মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। শুক্রবার বাংলাদেশ সময় সকালে অ্যারেনা পান্তানালে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল।

একই দিনে ভোরে নিকোলাস ওতামেন্দির গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে শীর্ষে ওঠে আর্জেন্টিনা। তবে ভেনেজুয়েলার বিপক্ষে জয় পেলেই শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারতো তারা। কিন্তু শেষ মুহূর্তের গোল হজমে পাল্টে যায় সব। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।

এদিন ম্যাচের তৃতীয় মিনিটে ভেনেজুয়েলা গোলরক্ষক রাফায়েল রোমোকে পরীক্ষা করেন নেইমার। তার ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট কর্নারের বিনিময়ে ঠেকান এই গোলরক্ষক। ১৫তম মিনিটে প্রথম সুযোগ পায় সফরকারীরা। তবে ইয়ানহেল এরেরার হেড বারপোস্টের উপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।

২২তম মিনিটে দলকে এগিয়ে নিতে পারতেন ভিনিসিয়ুস জুনিয়র। ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন তিনি। তবে নিজে শট না নিয়ে রিচার্লিসনকে পাস দিতে গেলে প্রতিপক্ষ দলের এক খেলোয়াড় এসে সেই বল ক্লিয়ার করে দেন। ৩২তম মিনিটে কর্নার থেকে গ্যাব্রিয়েলের হেড গোললাইন থেকে ফেরান ভেনেজুয়েলার এক খেলোয়াড়।

প্রথমার্ধে তেমন কোনো সুবিধা করতে না পারলেও দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় স্বাগতিকরা। পাঁচ মিনিট যেতেই গোলও আদায় করে নেয় ব্রাজিল। নেইমারের নেওয়া কর্নার কিক থেকে হেডে দিকে বদলে বল জালে পাঠান আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল।

এর তিন মিনিট পর ভালো সুযোগ ছিল নেইমারের। কুতোর ক্রসে পা ছোঁয়ালে বল ক্রসবারের উপর দিয়ে উড়ে গেলে নষ্ট হয় সে সুযোগ। ৬৪তম মিনিটে রদ্রিগোর শট বারপোস্টে লেগে বাইরে যায়। ছয় মিনিট পর ভিনিসিয়ুস বল জালে জড়ালেও অফসাইডের কারণে হয়নি গোল।

৮৭তম মিনিটে বেল্লোর দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে ভেনেজুয়েলা। জেফারসন সাভারিনোর ক্রস থেকে দারুণ এক ব্যাকভলিতে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলরক্ষক এদেরসন মোয়ারেসের। এরপর গোলের জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করলেও তা আদায় করে নিতে পারেনি স্বাগতিকরা। ফলে ড্র মেনেই মাঠ ছাড়ে দুই দল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...