মিরসরাইয়ে পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ( ১২ অক্টোবর) বিকালে উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের সৈদালী উত্তর পাড়ায় এ ঘটনা ঘটেছে।
শিশুটির নাম আব্দুল কাদের শাওন (৫)। সে ওই এলাকার নুর হোসেন বাড়ির আবদুল হাসানের ছেলে। সে খইয়াছরা আইডিয়াল কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে প্রাইভেট পড়তে যাওয়ার সময় হাতে ময়লা থাকায় পুকুরের পানিতে হাত ধুতে যায় সে। অনেক সময় পার হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন শাওনকে খুজতে থাকে। এক পর্যায়ে একটি পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখে পরে তকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মায়ানী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মো. এয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, বৃহস্পতিবার বিকেলে পুকুরের পানিতে ডুবে আমার এলাকার হাসানের ছেলে মারা গেছে।
