রবিবার, ১৬ আগস্ট ২০২৬

সাড়ে ৩ লাখ কেন্দ্র-বুথ ফেরেশতার পক্ষে পাহারা দেওয়া সম্ভব: সিইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনে ৪২ হাজার কেন্দ্র ও তিন লাখ বুথ ইসির একার পক্ষে দেওয়া সম্ভব নয়, ফেরেশতার পক্ষে সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) নির্বাচন ভবনের সভাকক্ষে ‘তৃণমূল বিএনপি’র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ওখানে বসে আপনাদের ঘর পাহারা দিতে পারবো না। একজন মানুষের পক্ষে এতো কেন্দ্র-বুথ পাহারা দেওয়া সম্ভব নয়। এটা ফেরেশতারা পারে, আমরা পারব না।

তিনি বলেন, ঐশ্বরিক শক্তি নিয়ে নয়, মানবিক শক্তি নিয়ে যতটা সম্ভব আমরা মনিটর ও পর্যবেক্ষণ করব। সরকারের ওপর নির্ভর করবে নির্বাচন কতটা শান্তিপূর্ণ করতে পারব। সাংবিধানিকভাবেই সরকার বাধ্য নির্বাচনে সহায়তা করায়।

হাবিবুল আউয়াল বলেন, আমাদের তরফ থেকে যতটা সম্ভব লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করব। ভোটারদের আসতে কেউ বাধা দিতে পারবে না। এই অপরাধ আমরা বন্ধ করিয়েছি। মিডিয়া ও অবজারভার ব্যবহার করা গেলে ভোট স্বচ্ছ হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ভোটার যদি বলেন ভোট বলতে ভেতরে কিছু নেই সব ডাকাত, তাহলে সেটা প্রচার করেন। মানুষ দেখুক ভোটকেন্দ্রে ভোট হচ্ছে না, ডাকাতি হচ্ছে। কোথাও পটাপট সিল মারা হলে সেটাও প্রকাশ করেন। আবার যদি সুষ্ঠু ভোট হয় সেটাও যেন প্রচারিত হয়।

সিইসি বলেন, যারা প্রার্থী হবেন তারা কঠিনভাবে ট্রেনিং দিয়ে পোলিং এজেন্টেদের নিয়োগ দেবেন। এজেন্ট যেন বুথ থেকে বের না হয়। সে কলা, চিড়া ও একটা পানির বোতল নিয়ে কেন্দ্রে ঢুকবে। ক্ষুধা লাগলে সেখানেই খাবে, এক বিন্দুও সেন্টার ছাড়বে না।

হাবিবুল আউয়াল বলেন, এজেন্ট যদি সাহসী, অনুগত হয়ে শক্ত হয়ে দাঁড়ায়, তাহলে আরেকজনের পক্ষে আপনার বিপক্ষে অনাচার ও কারচুপি করা কঠিন হবে।

বৈঠকে সিইসির সঙ্গে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মবিন চৌধুরীর নেতৃত্বে দলটির নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা, মহাসচিব তৈমুর আলম খন্দকারসহ দলটির ১৮ সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...