মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বিএনপি-জামায়াত অপশক্তির হাত থেকে দেশরক্ষার লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকুন: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি-জামায়াত চক্র বাংলাদেশকে পাকিস্তান কিংবা আফগানিস্তানের পর্যায়ে নিয়ে যেতে চায়। তারা সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করে দেশকে বিলুপ্ত করতে চায়, দেশকে বিদেশি বিশ্ববেনিয়াদের হাতে তুলে দিতে চায়।’

তিনি বলেন, ‘এই অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আমরা এই দেশকে বিএনপি-জামায়াতের হাতে, সাম্প্রদায়িক হাতে বিভক্ত করতে দিতে পারি না।’

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তৃতায় তিনি এ আহবান জানান।

আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমদ মান্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এড. কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি এবং এস এম কামাল হোসেন প্রমুখ বিশেষ অতিথির বক্তৃতা দেন।

সম্প্রচার মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যখন আজ শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীকে অবাক করে দিয়ে এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি জামায়াতের নেতৃত্বাধীন অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর এই ষড়যন্ত্রের সাথে কিছু আন্তর্জাতিক চক্রান্তও যুক্ত হয়েছে। তারা দেশের অগ্রগতির চাকাকে টেনে ধরতে চায় কারণ তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘যে দলের মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেন যে পাকিস্তানই ভালো ছিলো, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করতে পারে না। আর জামায়াতে ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে, এই পতাকার বিরুদ্ধে, লাল সূর্যখচিত সবুজ পতাকার বিরুদ্ধে পাকিস্তানিদের হয়ে লড়াই করেছিলো, এই দেশের মানুষকে হত্যা করেছিলো, হত্যাযজ্ঞের সাথে যুক্ত ছিলো। তারা হচ্ছে বিএনপির প্রধান শরিক।’

মন্ত্রী বলেন, ‘আমরা জানি বিএনপি কতটুকু পারবে। তারা আমাদেরকে প্রতি মাসে টেনে নামায় ক্ষমতা থেকে। গত ডিসেম্বর মাসে ক্ষমতা থেকে টেনে নামাতে গিয়ে গোলাপবাগে গরুর হাটে গিয়ে তাদের আন্দোলন মারা পড়েছিলো। গত মাসে বলেছিলো যে, সেপ্টেম্বর মাসে ফাইনাল খেলা। আরও বলেছিলো ৪৮ ঘন্টার মধ্যে বেগম জিয়াকে মুক্তি দিতে হবে। ৪৮ ঘন্টা এখন ১০ দিন পেরিয়ে গেছে, খালেদা জিয়ার মুক্তি হয় নাই।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির তারা সেমিফাইনালে হেরে গেছেন, ফাইনালেই ওঠে নাই, সুতরাং তাদের সাথে কি ফাইনাল খেলবো। তাই নেতা-কর্মীদের কাছে অনুরোধ রাখবো, তাদেরকে চূড়ান্তভাবে পরাজিত করে জননেত্রী শেখ হাসিনাকে পরপর চতুর্থবার এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে ইনশাআল্লাহ তারপর আমরা ঘরে ফিরে যাবো, তার আগে আমরা ঘরে ফিরে যাবো না।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...