রবিবার, ১৬ আগস্ট ২০২৬

সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা গুরুত্বের সঙ্গে দেখছি: সিইসি

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ বিষয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে সতর্ক করে দেব।

বুধবার (১১ অক্টোবর) নির্বাচন ভবনে আসন্ন জাতীয় নির্বাচনে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দেওয়া স্মারকলিপি প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কার বিষয়ে আমাদের দিক থেকে যা করার তা করব।

তবে বিষয়টি দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা কঠোরভাবে তাদের সতর্ক করে দেব। আমরা চিঠি দিয়ে সরকার, ডিসি-এসপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা যারা এর সঙ্গে দায়িত্বপ্রাপ্ত তাদের অবহিত করব, দেশে নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সাম্প্রদায়িক সংঘাত বা সহিংসতা না হয়।

তিনি বলেন, নির্বাচনের ১৫ দিন পর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আমাদের কিছুটা নিয়ন্ত্রণ থাকে। আমরা সেদিকে নজর রাখব।

তবে নির্বাচনের আগে বা পরে যখনই হোক দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। যদি এটা না হয়, তবে এর দায়-দায়িত্ব তারাই বহন করবে।

এদিন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কায় স্মারকলিপি দেন। একই সঙ্গে তিনি সংখ্যালঘু অধ্যুষিত এলাকাকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করার দাবি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...