সোমবার, ১৭ আগস্ট ২০২৬

রামগড়ে গভীর রাতে ইউএনও’র অভিযান, পাহাড় কাটার দায়ে অর্ধলাখ টাকা জরিমানা

শুভাশীষ দাশ, রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তির অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ অভিযান চালান।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাত ১১ টার দিকে রামগড় পৌরসভার বৈদ্যটিলায় তিনি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে পাহাড় কাটার অপরাধে রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন।

এসময় সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর জামাল সিকদারও উপস্থিত ছিলেন।

ইউএনও ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, মঙ্গলবার রাত ১১ টার দিকে মোবাইল ফোনে পাহাড় কাটার অভিযোগ পাওয়ার পর রামগড় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বৈদ্যটিলা নামক স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে পাহাড় কাটার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) ধারা ভংগের অপরাধে মো: রাকিবুল ইসলামকে (৩০) ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, পাহাড় কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

আরও পড়ুন

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...