আনোয়ারায় উপজেলায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ অক্টোবর) সকাল সাতটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের মাজার গেইল এলাকার পিএবি সড়ক রক্তাক্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পরে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
