ফটিকছড়ি উপজেলার বারোমাসিয়া গ্রামে বিষপানে আয়ুব আলী (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
সোমবার দিবাগত রাতে সুয়াবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ বারমাসিয়া গ্রামের শহরটিলা এলাকায় এ ঘটনা ঘটে। জানাগেছে রাতে স্ত্রীর সাথে ঝগড়া করে তিনি বিষপান করেন।
খবর পেয়ে ১০ অক্টোবর সকালে ভূজপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
নিহত আইয়ুব আলী পেশায় একজন অটোরিকশা চালক। তার ২মেয়ে এবং ২ছেলে রয়েছে।
ভুজপুর থানার ওসি হেলাল ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
