রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ইংল্যান্ডের কাছে হেরে লজ্জার রেকর্ডে ডুবল টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের দুর্দান্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই যেন মুদ্রার উল্টো পিঠ দেখলো টাইগাররা। বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ব্যাটে-বলের লড়াইয়ে চরম ব্যর্থতায় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলে ইংল্যান্ড।

জবাবে লক্ষ্য তাড়ায় নেমে ৪৮.২ ওভারে মাত্র ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচেই যেন মুদ্রার উল্টো পিঠ দেখলো বাংলাদেশ দল। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ব্যাটারদের চরম ব্যর্থতায় ১৩৭ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে লিটন-মুশফিকরা।

বড় এই পরাজয়ের মধ্য দিয়ে লজ্জার এক রেকর্ডও গড়েছে সাকিবরা। বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়ে আজকের ম্যাচটি জায়গা করে নিয়েছে তৃতীয় স্থানে।

২০০৭ বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে ১৯৮ রানে পরাজিত হওয়া ম্যাচটি রয়েছে দ্বিতীয় স্থানে। বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়টি ২০১১ বিশ্বকাপে। সেবার দক্ষিণ আফ্রিকার কাছে ২০৬ রানে হেরেছিল বাংলাদেশ।

এদিকে বড় ওই জয়ে রেকর্ড গড়েছে ইংল্যান্ডও। পঞ্চাশ ওভারের বিশ্বকাপে রানের ব্যবধানে এটি তাদের চতুর্থ সর্বোচ্চ জয়। বিশ্বকাপে ইংল্যান্ডের সবচেয়ে বড় জয় ভারতের বিপক্ষে ১৯৭৫ সালে লর্ডসে। সেবার ২০২ রানে জিতছিল ইংলিশরা। ১৯৭৫ বিশ্বকাপেই পূর্ব আফ্রিকার বিপক্ষে ১৯৬ রানে জিতেছিল ইংল্যান্ড।

এরপর ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানকে ১৫০ রানে হারিয়েছিল শেষ পর্যন্ত আসরের চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ড। এবার বাংলাদেশ ১৩৭ রানে হারালে তারা। ১৯৯৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ১২২ রানে হারিয়েছিল ইংলিশরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...