রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে পাহাড়ি সন্ত্রাসীদের ভয় দেখিয়ে সরকারী বাগানের কাঠ পাচার 

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়িতে প্রতিনিয়তই উজাড় হচ্ছে সরকারী বাগানের কাঠ। চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন ধুরুং বনবিট হতে রাতের আঁধারে মূল্যবান কাঠ প্রাচার করে একাধিক সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে মোটা অংককের টাকা।

এদিকে,কাঠ পাচারকারীদের সাথে পাহাড়ী সন্ত্রাসীদের যোগসাজস রয়েছে, এমন আতংকে মুখ খোলার সাহস পাচ্ছেনা স্থানীয়রা।

গত ৮ অক্টোবর উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নস্থ ধুরুং বিট এলাকায় কাঠ পাচার ঠেকাতে গিয়ে পাহাড়ি সন্ত্রাসীদের বাঁধার মুখে পড়েন বন বিভাগের কর্মকর্তারা।

সম্প্রতি পাচারকারীরা কাঞ্চন নগরে বিটের পরিত্যাক্ত অফিসের পাশ্ববর্তী স্থান হতে ৪ টি বড় আকারের সেগুন গাছ কর্তন করে। এর মধ্যে কয়েকটি কাঠের টুকরা নিয়ে যেতে সক্ষম হলেও জানাজানি হওয়ায় বাকী কাঠ না নিয়েই সটকে পড়ে তারা।

অপরদিকে, বন বিভাগ সূত্রে জানগেছে উর্ধতন মহলের নির্দেশ পেয়ে নারায়নহাট রেঞ্জের কর্মকর্তারা কর্তনকৃত কাঠ উদ্ধার করতে গেলে অস্ত্রের ভয় দেখায় পাহাড়ী সন্ত্রাসীরা। এসময় কাঠ উদ্ধার না করেই ফিরতে হয তাদের।

জানতে চাইলে নারায়নহাট রেঞ্জ কর্মকর্তা ইলিয়াছুর রহমান বলেন, বিষয়টি ইতিমধ্যে ফটিকছড়ি থানার ওসি ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। তাঁরা সেনাবাহিনীর সহায়তা চাওয়ার পরামর্শ দিয়েছেন।সেনাবাহিনীর সহায়তা নিয়ে কাঠগুলো উদ্ধারের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য ধুরুং বন বিট এলাকায় দীর্ঘদিন ধরে কখনো পাহাড়ী সন্ত্রাসী, কখনো তাদের দোহাই দিয়ে সরকারী বাগানের কাঠ পাচার কাজে সক্রিয় স্থানীয় একাধিক গ্রুপ। চক্রটি সরকারী বগানের গাছ কর্তনের সময় এলাকায় আতংক ছড়ানোর জন্য পাহাড়ী সন্ত্রাসীদের ব্যবহার করে থাকে বলে কথিত আছে।

পাশাপাশি কাঠ পাচারের নেপথ্যে গুটিকয়েক স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও সরকার দলীয় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত বলে জানাগেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...