রবিবার, ১৬ আগস্ট ২০২৬

গাজায় বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করছে ইসরায়েলি বিমানবাহিনী। একই সঙ্গে ড্রোন ব্যবহার করে সেখানে হামলা চালানো হচ্ছে।

সোমবার (৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গত কয়েক ঘণ্টায় বোমা হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

শনিবার (৭ অক্টোবর) হামাস ইসরায়েলে হামলা চালানোর পর প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে গাজা উপত্যকায় বোমা নিক্ষেপ করা শুরু করে ইসরায়েল।

এ ব্যাপারে আলজাজিরার প্রতিবেদক বলেন, গাজার আকাশ এখন ইসরায়েলি যুদ্ধবিমান এবং ড্রোন দিয়ে পূর্ণ। গাজা উপত্যকার কিছু শহরে, বিশেষ করে বেইত হানোনে এক ঘণ্টারও বেশি সময় ধরে অব্যাহতভাবে বোমা হামলা করা হচ্ছে।

তিনি বলেন, ইসরায়েলিদের বোমা হামলায় ঠিক কতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, স্বাস্থ্যকর্মীরা আহতদের কাছে যেতে পারছেন না। ইসরায়েল গাজায় সম্ভবত ‘স্ক্রোচড আর্থ’ কৌশল অবলম্বন করছে।

এর মাধ্যমে অব্যাহত বোমা হামলা চালিয়ে নির্দিষ্ট স্থানের সবকিছু ধসিয়ে দেওয়া হয়। স্থল হামলার রাস্তা পরিষ্কার করতে ইসরায়েল এ কৌশল অবলম্বন করছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় হামাসও ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

আরও পড়ুন

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...