প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে গোপালগঞ্জে বৈধ অস্ত্র প্রদর্শন, বহন ও বৈধ অস্ত্রসহ লাইসেন্সধারীদের চলাচলে ছয় দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছেন জেলা ম্যাজিস্ট্রেট।
গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এ আদেশ লঙ্ঘিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ ও ১১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া সফর করবেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের অংশ হিসেবে আমি গোপালগঞ্জ জেলায় ৭ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
