রবিবার, ১৬ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে আর্থিক অনুদান প্রদান  করলেন দীপংকর তালুকদার এমপি 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

২০২১ সালের ২৬ অক্টোবর রাতে কাপ্তাই নতুন বাজার এলাকায়  সন্ত্রাসীদের হাতে নিহত হন রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও কাপ্তাই ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সজিবুর রহমান সজিব।

এছাড়া চলতি বছরের ১৫ জুন ঘাগড়া – বড়ইছড়ি সড়কের মুরালী পাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক পুড়িয়ে দেয়া হয়  সিএনজির মালিক আব্দুল জব্বার এর একটি সিএনজি।

ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে  রাঙ্গামাটি সংসদীয় আসনে  সংসদ সদস্য এর ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

রবিবার ( ৮ অক্টোবর) বিকেলে  কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং কাপ্তাই ইউনিয়ন শাখার আয়োজনে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হয়।

এতে  খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য  দীপংকর  তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন  এবং নিহত সজিবুর রহমান সজিবের পরিবারকে নগদ ৫ লক্ষ টাকা, সজিবুর রহমান সজীব এর মাতাকে নগদ ১ লক্ষ টাকা ও ক্ষতিগ্রস্ত  সিএনজির মালিক আব্দুল জব্বার এর নিকট নগদ ৩ লক্ষ ৭০ হাজার টাকা সহ সর্বমোট ৯ লক্ষ ৭০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

৪ নং কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীর এর সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক  মোঃ মফিজুল হক ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি  অংসুই ছাইন চৌধুরী।

কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতার আলম এর সঞ্চালনায় এসময়  অন্যান্যের মধ্যে  কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী ও কাজী মাকসুদুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক  মোঃ আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক  সাগর চক্রবর্তী, সদস্য  চিরনজিৎ তনচংগ্যা, এরশাদুল হক চৌধুরী, বদরুল আলম জিপু, লিচুবাগান সিএনজি সমিতির সভাপতি মোঃ ইয়াকুব আলী, নিহত সজিবুর রহমান সজিবের কন্যা নুসরাত জাহান, কাপ্তাই উপজেলা মহিলা লীগের সভাপতি মনোয়ারা বেগম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক  সুব্রত বিকাশ তনচংগ্যা, উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক মিচিং প্রু মারমা, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি  শহিদুল্লাহ বাপ্পি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  নিজাম উদ্দিন ফরহাদ বক্তব্য রাখেন ।

এসময় অনুদান প্রাপ্ত পরিবারের সদস্য, কাপ্তাই উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...