রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বান্দরবান পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও সুধী সমাবেশ

বাংলাদেশ উন্নয়নের রোল মডেল : বীর বাহাদুর উশৈসিং

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

পৌরসভার সৌন্দর্য বজায় রাখতে সকল জনসাধারণের উচিত পৌরভার উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া।নাগরিকদের সাথে পৌর মেয়র ও কাউন্সিলরদের সাথে সুসম্পর্ক বজায় রাখার সার্থে এলাকার উন্নয়নে প্রত্যেক ওয়ার্ডে মতবিনিময় সভার মাধ্যমে এলাকার উন্নয়নে সম্পৃক্ততা বাড়াতে হবে।বন্যা ও প্রকৃতিক দুর্যোগ মোকাবিলায় পৌরসভার জলাবদ্ধতা নিরসনে খাল ও নদী বেদখল, অবৈধ স্থাপনা উচ্ছেদে সকলের সহযোগিতা প্রয়োজন।সকলে মিলে কাজ করলে পৌরসভার সকল উন্ননয় সম্ভব।

শনিবার ৭ই অক্টোবর সকালে বান্দরবান পৌরসভার আয়োজনে পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন পরবর্তী সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বান্দরবান পৌরসভার বাস্তবায়নাধীন প্রায় ৫ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে পৌরসভার বিভিন্ন সড়ক ও উন্নয়ন মূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন তিনি।

পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড, কমান্ডার,গোলাম মহিউদ্দিন আহমেদ,এসজিপি এনডিসি এএফডব্লিউসি পিএসসি পিএইচডি,জোন কমান্ডার, লেঃ,কর্নেল মাহমুদুল হাসান,পিএসসি,অতিরিক্ত জেলা প্রশাসক,রাজস্ব,মোঃ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার,মোঃ শাহ্ আলম,উপজেলা নর্বাহী কর্মকর্তা,উম্মে হাবীবা মিরা।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ,পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর সহ বান্দরবান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ,জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধী জনসাধারণ।

এছাড়াও UGIIP-3, এলজিইডি থেকে পৌরসভার পরিস্কার পরিচ্ছন্নতার কাজে বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৌরসভাকে ৪ টি গাড়ি প্রদান উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...