শনিবার, ৩০ মে ২০২৬

কর্ণফুলীতে ৭ বছরের শিশু ধর্ষণ: ধর্ষক আটক

চট্টগ্রাম কর্ণফুলীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে মোঃ খলিল (১৬) নামে এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

গতকাল বিকেল ৫টায় উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের আসহাব উদ্দিন বৈদ্যের বাড়ির রফিক কলোনিতে এ ঘটনা ঘটে।

ধর্ষক কিশোর বড়উঠান দৌলতপুর এলাকার হাসেম মেস্ত্রীর ছেলে। অভিযুক্ত কিশোর বেকার বলে জানা যায়। আর ধর্ষণের শিকার শিশুটি একই এলাকার দৌলতপুর ২নং ওয়ার্ডের কাপড় ব্যবসায়ি সেকান্দরের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মোঃ দুলাল মাহমুদ ও বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম।

পুলিশ সুত্র জানায়, শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সেন্টারে (ওসিসি) পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।

ওদিকে, শিশুটির পরিবার অভিযোগ করেন, ঘটনার দিন বিকেলে শিশুটির মা দুই সন্তানকে নিয়ে উপবৃত্তির টাকার জন্য প্রাথমিক বিদ্যালয়ে যান। বাসায় প্রতিবারের মতো শিশুটিকে একা রেখে যান। এই সময় শিশুটিকে বাসায় একা পেয়ে পাশের বাড়ির মোঃ খলিল বাসায় প্রবেশ করে ধর্ষণ করেন।

রাতে মেয়েটি কান্নাকাটি করে ঘটনাটি মাকে জানালে, প্রতিবেশীরা গিয়ে ধর্ষক খলিলকে ধরে স্থানীয় চেয়ারম্যানকে খবর দেয়। আজ দুপুরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে গিয়ে শিশুটির জবানবন্দি নেন।

কর্ণফুলী থানার ওসি মোঃ দুলাল মাহমুদ জানান, ‘ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সেন্টারে (ওসিসি) পাঠানো হচ্ছে। গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নে ফেসবুক সংক্রান্ত বিষয় নিয়ে...

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থ ও পরিকল্পনা মন্ত্রী...

শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর কবরে...

ঈদুল আজহার ছুটিতে পর্যটকে মুখর আলীকদম

ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে বান্দরবানের আলীকদমে পর্যটকদের...

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাসিধে...

আরও পড়ুন

চট্টগ্রামের ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নে ফেসবুক সংক্রান্ত বিষয় নিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই মুহাম্মদ জয়নাল (৩৮) নিহত হয়েছে।শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার...

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং তাঁর স্বপ্নের বাংলাদেশ...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার বেলা ১১টায় শেরেবাংলা...

ঈদুল আজহার ছুটিতে পর্যটকে মুখর আলীকদম

ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে বান্দরবানের আলীকদমে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পাহাড়,...