মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ছাগল পালন করে লাখ টাকা আয় কাপ্তাইয়ের মো: ইউসুফের

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শিল্প এলাকার বাসিন্দা মো: ইউসুফ। তিনি কাপ্তাই লাম্বার প্রসেসিং কেন্দ্রের (এলপিসি) একজন কর্মচারী।

আজ থেকে ৪ বছর আগে মাত্র ২ টি  রাম  ছাগল কিনে বাসার সামনে খামার করে পালন করা শুরু করেন তিনি। যেদিন প্রথম যে ছাগলটা কিনেন, সেইদিন ছাগলটার নাম রাখেন বুড়ি। এখন তাঁর খামারে মোট ৬২ টি বিভিন্ন জাতের ছাগল আছে। যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকার মতো। এমনকি গত ৪ বছরে প্রায় ৩ লাখ টাকার উপর ছাগল বিক্রিও করেছেন তিনি।

গত বৃহস্পতিবার ( ৫ অক্টোবর) মো: ইউসুফ এর সাথে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন,  ২০১৯ সালে অনেকটা শখের বসে ২ টি দেশী রাম ছাগল কিনে বাসায়  পালন শুরু করি৷ এই ২ টি ছাগল হতে বংশবৃদ্ধি হতে হতে  বর্তমানে ছোট বড় মিলে আমার খামারে ৬২ টি  ছাগল হয়েছে। তৎমধে রাম ছাগল, দেশী ছাগল এবং পাঁঠা ছাগল বেশী। প্রতি কোরবানি ঈদে দেশী  ছাগল এবং হিন্দুদের মনসা পুজায় পাঁঠা ছাগল বিক্রি করে আমি বছরের লাখ টাকার কাছাকাছি লাভ করে থাকি। আমার খামারের দেখা শুনার জন্য ২ জন লোক রেখেছি। তাদেরকে মাসে মাসে বেতন দিই না, তবে বছর শেষে লাভের টাকা সমান ভাগ করে নিই।

তিনি আরোও বলেন, বর্তমানে ছাগলের খাবারের দাম বাড়াতে আর বেশি ছাগল পালন করতে পারছি না।

কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসাপাতালের পক্ষ থেকে গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) তাঁর খামারের ছাগলগুলোকে বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান করা হয় বলে তিনি জানান।

এই বিষয়ে জানতে চাওয়া হলে কাপ্তাই উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী বলেন, তিনি আমাদের প্রাণিসম্পদের সফল উদ্যেক্তা। আমরা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসাপাতালের পক্ষ থেকে সর্বদা সহযোগিতা অব্যাহত রাখবো।আমরা চাই তাঁকে দেখে যেন তরুণরা ছাগল পালনে এগিয়ে আসে,স্বাবলম্বী হয়ে যেন বেকারত্ব থেকে মুক্তি পায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...