সোমবার, ১৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামে চোরাই মোটর সাইকেলসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ১৩টি চোরাই মোটর সাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরী, কক্সবাজার ও কুমিল্লায় বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত টানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রিপন (৩২), আব্দুল কাদের জিলানী ওরফে অভি (২৬) ও সজীবুল ইসলাম (২১)।

পুলিশ বলছে, সম্প্রতি চট্টগ্রাম আদালত ভবন থেকে কয়েকটি মোটর সাইকেল চুরির অভিযোগে মামলা হয় কোতোয়ালী থানায়।

এসব মামলার তদন্ত করতে গিয়ে আদালত ভবনের সিসি ক্যামেরায় রিপনকে একটি মোটর সাইকেল চুরি করতে দেখা যায়।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) অতনু চক্রবর্ত্তী জানান, কোতোয়ালী, বাকলিয়া, পাঁচলাইশসহ বিভিন্ন থানায় রিপনের বিরুদ্ধে অন্তত আটটি মোটর সাইকেল চুরির মামলা আছে।

এসব মামলায় বিভিন্ন সময়ে তাকে চট্টগ্রাম আদালতে মামলার হাজিরা দিতে কিংবা আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসতে হয়।

প্রতিবারই সে হাজিরা দিয়ে যাওয়ার সময় আদালত ভবন কিংবা আশপাশের এলাকা থেকে মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়।

তিনি বলেন, পুলিশের কাছে তথ্য আছে রিপনের বাসা নগরীর বাকলিয়া এলাকায় হলেও থাকেন কক্সবাজারের মাতাবাড়ি এলাকায় শ্বশুড়বাড়িতে।

সেখান থেকে চট্টগ্রাম মামলার হাজিরা দিতে এসে মোটর সাইকেল চুরি করে কুমিল্লায় অভির কাছে বিক্রি করেন।

সেখান থেকে ফেরার পথে সুযোগ বুঝে আবার কোনো মোটর সাইকেল চুরি করে কক্সবাজারে নিয়ে সজিবের কাছে বিক্রি করেন।

অভির বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম ও ফেনীর সোনাগাজী থানায় পাঁচটি মামলা আছে বলে জানান তিনি।

সহকারী কমিশনার অতনু বলেন, বুধবার সকালে নগরীর ফিরিঙ্গীবাজার মেরিনার্স রোড থেকে রিপনকে একটি চোরাই মোটর সাইকেলসহ গ্রেপ্তার করা হয়।

তার দেয়া তথ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম ও লাকসাম এলাকায় অভিযান চালিয়ে আটটি চোরাই মোটর সাইকেলসহ অভিকে ও কক্সবাজারের মাতারবাড়ি থেকে চারটি চোরাই মোটর সাইকেলসহ সজীবুলকে গ্রেপ্তার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...