সোমবার, ১৭ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে অনিশ্চিত স্টয়নিস

ক্রীড়া প্রতিবেদক

পুরোনো চোট এখনও কাটিয়ে উঠতে পারেননি মার্কাস স্টয়নিস। তাই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার এই পেস বোলিং অলরাউন্ডারের খেলা নিয়ে শঙ্কা জেগেছে।

চেন্নাইয়ে আগামী রোববার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান। এই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা স্টয়নিসকে পাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন দলটির কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

গত মাসে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে চোট পেয়ে মাঠ ছেড়ে যান স্টয়নিস। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন ৩৪ বছর বয়সী ক্রিকেটার। দুটি প্রস্তুতি ম্যাচের একটিতেও খেলতে পারেননি তিনি।

ইংল্যান্ড-নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে বৃহস্পতিবার বিশ্বকাপ শুরু হলেও এখন পর্যন্ত স্টয়নিসকে নিয়ে কোনো সুখবর পায়নি অস্ট্রেলিয়া। এ দিন সংবাদমাধ্যমে ম্যাকডোনাল্ড জানান, এই অলরাউন্ডারকে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তারা।

মোহালির ম্যাচের পর এটি (স্টয়নিসের চোট) হয়েছে। ওই ম্যাচে সে সামান্য ব্যথা পায়। পরবর্তীতে আরও পরীক্ষা করে হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। এখন সে পুনর্বাসনে রয়েছে। প্রথম ম্যাচে তার খেলার ব্যাপারটি এখন ঝুলছে।

(প্রথম ম্যাচ থেকে) সে এখনও ছিটকে যায়নি। তবে প্রস্তুতি ম্যাচগুলোতে আমরা তার ব্যাপারে ঝুঁকি নিতে প্রস্তুত ছিলাম না। সামনে কয়েকটা দিন বেশ গুরুত্বপূর্ণ।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে পাঁচ অলরাউন্ডারের একজন স্টয়নিস। তিনি ছাড়াও পেস অলরাউন্ডার হিসেবে আছেন ক্যামেরন গ্রিন। যথা সময়ে সুস্থ হলে দুজনকে একইসঙ্গে একাদশে খেলানোর আভাসও দিয়েছেন ম্যাকডোনাল্ড।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...