মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠছে আজ

স্পোর্টস ডেস্ক

সব জল্পনা-কল্পনা আর নাটকীয়তার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে আবার শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের ১৩তম আসরের।

গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই শুরু হবে ২০২৩ সালের বিশ্বকাপ। এর মাধ্যমে লম্বা সময় পর আয়োজক দেশের ম্যাচ ছাড়াই বিশ্বকাপ আসর শুরু হবে। বিশ্বকাপের রঙ্গমঞ্চে এবারের স্বাগতিক ভারত।

এবারই প্রথম কোনো বিশ্বকাপ জয়ী দলকে ছাড়াই শুরু হচ্ছে ক্রিকেটের এই মেগা ইভেন্ট। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ বাছাইপর্ব পেরোতে ব্যর্থ হওয়ায় এমন পরিণতি। বাছাইপর্ব থেকে উঠে এসেছে দুই দল। ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কার সঙ্গে যুক্ত হয়েছে নেদারল্যান্ডস।

বাংলাদেশ এবারের আসরে এসেছে সম্ভাবনাময় এক দল নিয়ে। বিশ্বকাপের ঠিক আগে পেসার এবাদত ছিটকে গেছেন এসিএল ইনজুরিতে। আর তামিম ইকবালের আসা হয়নি পরিপূর্ণ ফিট না থাকায়। তাদের মধ্যে তামিমের অনুপস্থিতি নিয়ে বেশ একটা ঝড়ই পার করেছে বাংলাদেশের ক্রিকেট। তবে সেসব সরিয়ে আপাতত মাঠের ক্রিকেটেই ফোকাস করতে চায় টাইগাররা।

বিশ্বকাপ জয়ের ফেবারিট বিবেচনায় সবার প্রত্যাশিত নাম ভারত। সর্বশেষ তিনটি বিশ্বকাপের ইতিহাসে এটাও দেখা যাচ্ছে যে স্বাগতিক দলই বিশ্বকাপ জয় করেছে। ২০১১ সালে ভারত-বাংলাদেশ ও শ্রীলঙ্কায় হওয়া বিশ্বকাপে ভারত জিতেছে, ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে ফাইনালই খেলেছে দুই স্বাগতিক দেশ। যেখানে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। আর ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে ইংল্যান্ডই হেসেছে শেষ হাসি। তাই এবার ভারতের সম্ভাবনাকেই বড় করে দেখছেন প্রায় সবাই।

ফেবারিটের আসনে আছে পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার নামও। হিসেব থেকে বাদ যাচ্ছেনা টানা দুইবারের রানারআপ নিউজিল্যান্ডের নাম। ডার্কহর্স হিসেবে চমকের আশায় আছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আফগানিস্তান আর নেদারল্যান্ডস থাকবে ভালো কিছুর প্রত্যাশায়।

ভারতের ১০ ভেন্যুতে ৪৮ ম্যাচ দিয়ে শেষ হবে এবারের বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচের মতো ফাইনালও আয়োজন করবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। প্রস্তুতি ম্যাচগুলো জানান দিয়েছে এবারের বিশ্বকাপে রানের উৎসব দেখবেন ক্রিকেট ভক্তরা। অপেক্ষার পালা ফুরিয়েছে। এবার সবাইকে স্বাগত বিশ্বকাপের রঙ্গমঞ্চে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...