মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

দুইযুগ ধরে সম্মেলন নেই ফটিকছড়ি উপজেলা যুবলীগের

দৌলত শওকত, ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ছাব্বিশ বছর পূর্বে ১৯৯৭ সালে। ত্রি বার্ষিক এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তৎকালীন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, বর্তমানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শাহ আলম শিকদার সভাপতি এবং এস এম আকতার মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে ভাবে ঢেলে সাজানো হয়।

পরবর্তীতে ২০০১ সালে বিএনপি- জামায়াত জোট সরকার ক্ষমতায় এলে মামলা -হামলার কারনে নিষ্ক্রিয় হয়ে পড়েন সংগঠনটির অধিকাংশ নেতা কর্মী। এমন পরিস্থিতিতে বৃহৎ একটি অংশ রাজনীতি ছেড়ে প্রবাসে পাড়ি জমান। যার ফলে চেইন অফ কমান্ড ভেঙ্গে পড়ে উপজেলা যুবলীগের।

মাঝখানে সম্মেলনের উদ্দ্যশ্যে ২০১২ সালে কমিটি বিলুপ্ত করে সভাপতি শাহ আলম শিকদারকে আহবায়ক, সাধারণ সম্পাদক আকতার মিয়া ও জেলা যুবলীগ নেতা মুজিবুর রহমান স্বপনকে যুগ্ম আহবায়কের দায়িত্ব দিয়ে এডহক কমিটি গঠন করে দেয় জেলা যুবলীগ।

এদিকে,পূর্বের কার্যনির্বাহী ও আহবায়ক কমিটি মিলিয়ে ছাব্বিশ বছর পার করলেও এখনো পর্যন্ত সম্মেলন করতে পারেনি উপজেলা যুবলীগ।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়ায় তৃণমুলের নেতা কর্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। এরমধ্যে অনেকে যুবলীগের রাজনীতিতে সম্পকৃক্ত থাকার আগ্রহ পর্যন্ত হারিয়ে ফেলছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা যুবলীগের দায়িত্বশীল এক নেতার সাথে কথা হলে তিনি বলেন, সম্মেলন হয়েছে দুই যুগ পার হয়ে ছাব্বিশ বছর অতিক্রান্ত হতে চলেছে। নিয়মিত সম্মেলন না হওয়ায় নয়া নৃতৃত্ব সৃষ্টি হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, দ্রুত সম্মেলন করে নতুনদের হাতে দায়িত্ব তুলে দেওয়া সময়ের দাবী।

আগামীতে যুবলীগের নেতৃত্বে আসতে ইচ্ছুক উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সাহেদুল আলম সাহেদের বক্তব্য জানতে চাইলে বলেন, আমাদের সাথে ছাত্ররাজনীতি করেছেন এ রকম ঝাঁক স্বপ্নবাজ তরুণ যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত হতে উদগ্রীব হয়ে আছে। তবে যথা সময়ে সম্মেলন না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে উপজেলা যুবলীগের আহবায়ক শাহ আলম শিকদারের মন্তব্য জানতে চাইলে বলেন, উপজেলা যুবলীগের সম্মেলন করার অভিপ্রায় নিয়ে অধিকাংশ ইউনিয়নে সম্মেলন সমাপ্ত করেছি। তবে নানা জটিলতায় বেশকয়েকটি ইউনিয়নে সম্মেলন সম্পন্ন করা সম্ভব হয়নি। যার কারনে সম্মেলনের প্রস্তুতি নিতে গিয়ে বার বার পিছু হঠতে হয়েছে।

জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা পর্যায়ে সম্মেলন শুরু করে দিয়েছি। ইতিমধ্যে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সম্মেলন সম্পন্ন হয়েছ।

তিনি আরো বলেন, অনেক সময় সম্মেলন করতে চাইলেও সম্ভব হয়ে উঠেনা। অচিরেই সম্মেলন করে নতুন নেতৃত্ব উপহার দেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...