চট্টগ্রাম নগরীর হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মায়মুন উদ্দিন মামুন বলেন, জুনিয়রদের মধ্যে একটু সমস্যা হয়েছিল। পরে আবার সমাধান হয়ে গেছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
